চাকরি নিয়োগ দিচ্ছে বসুন্ধরা

Bashundhara Chemical Industries Limited
অনলাইন ডেস্ক : ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৭:১৮ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ০২ সেপ্টেম্বর ২০২৫ ০৭:১৮ অপরাহ্ন
চাকরি নিয়োগ দিচ্ছে বসুন্ধরা
................সংগৃহীত ছবি

বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০১ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

প্রতিষ্ঠানের নাম: বসুন্ধরা কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে কাজের দক্ষতা 

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ২৫ থেকে ৩৫ বছর 

কর্মস্থল: চট্টগ্রাম (মিরসরাই)

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৫ সেপ্টেম্বর ২০২৫