সিটি ব্যাংক পিএলসি চাকরি নিয়োগ দিচ্ছে

City Bank PLC Jobs
অনলাইন ডেস্ক : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ০৭:১৪ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ০৭:১৪ অপরাহ্ন
সিটি ব্যাংক পিএলসি চাকরি নিয়োগ দিচ্ছে
.................সংগৃহীত ছবি

সিটি ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি ক্রেডিট পলিসি অ্যান্ড কমপ্লায়েন্স, ক্রেডিট অ্যান্ড কালেকশন বিভাগ অফিসার/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/অ্যাসোসিয়েট ম্যানেজার (অফিসার-ইও) পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ০২ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

প্রতিষ্ঠানের নাম: সিটি ব্যাংক পিএলসি

পদের নাম: অফিসার/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/অ্যাসোসিয়েট ম্যানেজার (অফিসার-ইও)

বিভাগ: ক্রেডিট পলিসি অ্যান্ড কমপ্লায়েন্স, ক্রেডিট অ্যান্ড কালেকশন

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা 

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর ২০২৫