চাকরি দিচ্ছে আইএফআরসি

IFRC Jobs
অনলাইন ডেস্ক ০৬ সেপ্টেম্বর ২০২৫ ০৫:৫৭ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক ০৬ সেপ্টেম্বর ২০২৫ ০৫:৫৭ অপরাহ্ন
চাকরি দিচ্ছে  আইএফআরসি
............সংগৃহীত ছবি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)। ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি।

আবেদন করা যাবে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ (আইএফআরসি)

পদের নাম: ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজার

পদসংখ্যা: একটি

শিক্ষাগত যোগ্যতা: ফিন্যান্স এবং অ্যাকাউন্টিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: অর্থ ও হিসাবরক্ষণ এবং আর্থিক ব্যবস্থা পরিচালনায় দক্ষতা 

অভিজ্ঞতা: কমপক্ষে আট বছর 

চাকরির ধরন: পূর্ণকালীন

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, জীবন ও চিকিৎসা বিমা, প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি, কর্মচারী এবং নিকটাত্মীয়দের জন্য বার্ষিক ৭০ হাজার টাকা পর্যন্ত চিকিৎসা ভাতা, পরিবহন ভাতা, শিশু শিক্ষা ভাতা এবং নিয়ম অনুযায়ী আরো অন্যান্য সুবিধা।

আবেদনের শেষ সময়: চলতি বছরের ১৬ সেপ্টেম্বর

আবেদন যেভাবে: আগ্রহীরা বিস্তারিত জানাতে এখানে ক্লিক করুন।