কক্সবাজারে যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

Large quantity of arms and ammunition recovered
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১১ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১৬ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১১ সেপ্টেম্বর ২০২৫ ০৯:১৬ অপরাহ্ন
কক্সবাজারে যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
কক্সবাজারে গহীন জঙ্গলে র‌্যাব, পুলিশ ও নৌ-বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে।

কক্সবাজারে গহীন জঙ্গলে র‌্যাব, পুলিশ ও নৌ-বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে।

বিজয়বাংলা নিউজকে   র‌্যাব-১৫ জানিয়েছে, মহেশখালী এলাকায় মাদক, চোরাচালান, অবৈধ অস্ত্রের ব্যবহার ও অপহরণের ঘটনা প্রায়শই ঘটে থাকে। সম্প্রতি মহেশখালীর গহীন জঙ্গলে অবৈধ অস্ত্রের ব্যবহার ও অপহরণ দুটো অপরাধই আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক অস্ত্রধারী সন্ত্রাসীরা এ সকল অস্ত্রের উৎস মহেশখালীতে বলে জানায়। র‌্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ক্রমাগত অভিযানের পরও কক্সবাজারের অন্যতম অপরাধ প্রবণ এলাকা হিসেবে পরিচিত মহেশখালীতে আবারও অবৈধ অস্ত্রের আস্ফালন ভয়াবহ রূপ নিয়েছে। দুর্গম পাহাড়ের গহীনে গড়ে ওঠা ভ্রাম্যমাণ কারখানায় দিন-রাত তৈরি হচ্ছে প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র, যা ছড়িয়ে পড়ছে কক্সবাজারসহ দেশের বিভিন্ন প্রান্তে। অস্ত্রধারী সন্ত্রাসী ও অস্ত্র কারবারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে মহেশখালী নামের এই দ্বীপটি।

গোয়েন্দা সূত্র বলছে, অস্ত্রধারী সন্ত্রাসী ও ডাকাতগণ মূলত দুর্গম গহীন পাহাড়ে তাদের অপরাধ কার্যক্রম পরিচালনা করে থাকে। অত্র গহীন এলাকাগুলো আইন-শৃঙ্খলা বাহিনী কর্তৃক দুর্গম হওয়াতে অস্ত্রধারী সন্ত্রাসী ও ডাকাতগণ তাদের নিরাপদ আশ্রয় মনে করে। মহেশখালীর দুর্গম পাহাড়ের গহীনে গড়ে ওঠা অবৈধ অস্ত্রের কারখানার সন্ধান, অস্ত্রের কারিগর ও অস্ত্রধারী সন্ত্রাসীদের দৌরাত্ম রোধ, দ্বীপ অঞ্চলের মানুষের আতঙ্ক দূরীকরণে ও ডাকাত দলের তৎপরতা নির্মূল করার উদ্দেশ্যে র‌্যাব-১৫ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১১ সেপ্টেম্বর সকালে মহেশখালীর দুর্গম গহীন পাহাড়ী এলাকায় র‌্যাব-১৫, কক্সবাজার অধিনায়ক লেঃ কর্নেল মোঃ কামরুল হাসান, পিএসসি এর নেতৃত্বে র‌্যাব, নৌ-বাহিনী ও পুলিশের ২৫০ জন সদস্যের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একনলা বন্দুক ৪টি, দেশীয় তৈরী এলজি ৩টি, ডামি এলজি ৩টি, শটগানের কার্তুজ ৬ রাউন্ড, ৭.৬২ ব্লাঙ্ক এ্যামুনেশন ৩ রাউন্ড, এমজি লাইভ এ্যামুনেশন ৮ রাউন্ড, রাইফেলের এম্যুনেশন ১৩ রাউন্ড ও ৬০-৮০ মিটার বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়।