কক্সবাজার জেলায় ৩২ জন পুলিশ কনস্টেবল নিয়োগ

Recruitment of 32 police constables
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৪০ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০৬:৪০ অপরাহ্ন
কক্সবাজার জেলায় ৩২ জন পুলিশ কনস্টেবল নিয়োগ
গতকাল অনুষ্ঠিত কক্সবাজার জেলা পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) আগস্ট-২০২৫ নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে।

গতকাল অনুষ্ঠিত কক্সবাজার জেলা পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) আগস্ট-২০২৫ নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষিত হয়েছে। এর মধ্যদিয়ে স্বচ্ছতার আরো এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন পুলিশ সুপার, কক্সবাজার জেলা। 

যার নিবিড় তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল বাহারুল আলম বিপিএম ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আহসান হাবীব পলাশ।

কক্সবাজার জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের চেয়ারম্যান মোঃ সাইফউদ্দীন শাহীন এবং বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দের উপস্থিতিতে পুলিশ লাইন্স ড্রিলশেডে আনুষ্ঠানিকভাবে প্রাথমিকভাবে নির্বাচিত ৩২ জন প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন। এ সময় উত্তীর্ণ প্রার্থীদের শুভেচ্ছা প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। 

এবার ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ৩২ জনের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ৫০০ জন প্রার্থী শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। ৩ দিনের শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা শেষে ৩৮৬ জন লিখিত পরীক্ষা অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় ৫২ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। সম্পূর্ণ স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগ কমিটি তার মধ্য হতে চূড়ান্ত পর্যায়ে ৩২ জন প্রার্থীকে নির্বাচিত করে ফলাফল ঘোষণা করেছেন।

স্বচ্ছ ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়ায় স্বীয় যোগ্যতায় উত্তীর্ণ হয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে অশ্রু সংবরণ করতে পারেননি। জীবনের প্রথম সাফল্যের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। সম্পূর্ণ নিরপেক্ষতার ভিত্তিতে নির্বাচিত হয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কক্সবাজার জেলা পুলিশের প্রতি। প্রাথমিকভাবে নির্বাচিত সদস্যদের সাফল্যের কান্না এতটাই হৃদয়স্পর্শী ছিল যে, উপস্থিত অনেকের চোখেও জমে উঠেছিল অশ্রুজল। 

পুলিশ সুপার তাঁর সমাপনী বক্তব্যে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হিসেবে সততা, নিষ্ঠা, দেশপ্রেম ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মহান ব্রত নিয়ে জনসেবায় নিজেদের আত্মনিয়োগ করার আহ্বান জানান।