'ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড' পেলেন কক্সবাজারের আবছার

Nurul Abshar Sikder
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫৯ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৬ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৫৯ অপরাহ্ন
'ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড' পেলেন কক্সবাজারের আবছার
'ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড' পেলেন কক্সবাজারের আবছার

কক্সবাজারে সমাজকল্যাণে অসামান্য অবদান ও জৈষ্ঠদের আদর্শ-সেবার জন্য রাষ্ট্রীয় স্বীকৃতি 'ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড' জাতীয় পুরস্কার পেলেন সায়মুন সংসদ এর সভাপতি ও কক্সবাজার সিটি কলেজ সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক নুরুল আবছার সিকদার।

গতকাল প্রধান উপদেষ্টার শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস এঁর হাত থেকে এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন তিনি। 

এসময় বিশেষ অতিথি উপদেষ্টা আসিফ মাহমুদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

অধ্যাপক আবছার ২০২৪ সালেও জাতীয় যুব সংগঠক পুরস্কার পেয়েছিলেন। তিনি ১৯৮৬ খ্রি. ২রা জানুয়ারি কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ড আলীর জাঁহালের মুক্তিযোদ্বে সহায়তাকারী আলহাজ্ব শামশুল হক সিকদারের ৫ পুত্র ও ৫ কন্যা সন্তানের মধ্যে ৩য় পুত্র সন্তান। ভাই-বোন সবাই পোস্ট গ্রাজুয়েট। মাতা মরহুমা ছফুরা খাতুন। চাচা মাষ্টার মো: হোসাইন (অব:) ও দাদা মরহুম মিয়া হোসেন।

ব্যক্তি জীবনে আবছার বৈবাহিক। ২ কন্যা ও এক পুত্র সন্তানের বাবা। স্ত্রী সুফিয়া আখতার, ২০১৯ খ্রি. কক্সবাজার সরকারী কলেজ থেকে উদ্ভিদ বিজ্ঞান নিয়ে মাস্টার্স পাশ করেন।

আবছার কক্সবাজার হাশেমিয়া মাদ্রাসা থেকে ২০০০ খ্রি. বিজ্ঞান বিভাগে দাখিল ও ২০০২ খ্রি.আলিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান নিয়ে অনার্স-মাস্টার্স ও ট্যুরিজম নিয়ে এমফিল করেন। এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত সবগুলো প্রথম বিভাগে পাশ করেন।

অধ্যাপক আবছার এর নেতৃত্বে পুনর্গঠন হওয়া ৩৯ বছরের স্বেচ্ছাসেবী সংগঠন 'সায়মুন সংসদ' এ ২০১৫ থেকে অদ্যাবধি সভাপতির দায়িত্ব পালন করছেন। এখানে ২০১৫-২০২৫ পর্যন্ত সুবিধাবঞ্চিত উপকারভোগীর সংখ্যা ৫ লক্ষ ২৭ হাজার ৩৪৭ জন।

আবছার একজন ক্রীড়া সংগঠক। ক্রিকেটও ভালো খেলেন। তিনি ২০১২ খ্রি. রমজানে ওমরা হজ্ব পালন করেন। ২০১২ ও ২০১৮ ভারত, দুবাই ও মায়ানমার সফর করেন।