রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের

6 point claim
অনলাইন ডেস্ক : ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৪৭ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক : ১৭ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৪৭ অপরাহ্ন
রাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের
সংগৃহীত ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করার দাবিতে ৬ দফা উত্থাপন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, রাবি শাখা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১টায় রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি জমা দেন ছাত্রদলের নেতারা।

তাদের উত্থাপিত দাবিগুলো হলো- ভোটে স্বচ্ছতা নিশ্চিত করতে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করতে হবে। ভুয়া ও জাল ভোট রোধে ছবি-যুক্ত ভোটার তালিকা বাধ্যতামূলক করতে হবে। ডিজিটাল কারচুপি ঠেকাতে ভোট গণনা করতে হবে ম্যানুয়াল পদ্ধতিতে। ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে শুধু ভোট প্রক্রিয়ায় সম্পৃক্ত বৈধ কার্ডধারীদের প্রবেশের অনুমতি দিতে হবে। কেন্দ্রের আশেপাশে জটলা রোধে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে কালো টাকার প্রভাব বন্ধ ও আচরণবিধি পর্যবেক্ষণে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

স্মারকলিপি দেওয়ার পর এক প্রেস ব্রিফিংয়ে ছাত্রদলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বলেন, এই দাবিগুলো শুধু আমাদের না, সব প্যানেল ও প্রার্থীদের সাথে আলোচনা করেই দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে, স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করা হবে। ম্যানুয়াল গণনা সময়সাপেক্ষ হলেও জনবল থাকলে তা সম্ভব। আমরা আশা করি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেন, ছাত্রদলের দাবিগুলো গুরুত্বপূর্ণ। শুধু ম্যানুয়াল ভোট গণনার বিষয়টি বাস্তবায়ন কঠিন, কারণ এটা সময় ও শ্রমসাধ্য। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেটার চিত্র দেখেছি। তবে বাকি দাবিগুলো বাস্তবায়নে আমরা আন্তরিক। ইনশাআল্লাহ, সবকিছু ঠিক থাকলে একটি সুষ্ঠু নির্বাচন হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি-ভোট হবে স্বচ্ছ ব্যালট বাক্সে। বাকি দাবিগুলো নিয়েও কাজ চলছে।