১৯ সেপ্টেম্বর রহনপুরের ১১টি গ্রামে পাকিস্তানি সৈন্যদের তাণ্ডব

Pakistani soldiers attack 11 villages
ওয়ালিউর রহমান বাবু ১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৪৩ অপরাহ্ন সারা বাংলা
ওয়ালিউর রহমান বাবু ১৮ সেপ্টেম্বর ২০২৫ ০৪:৪৩ অপরাহ্ন
১৯ সেপ্টেম্বর রহনপুরের ১১টি গ্রামে পাকিস্তানি সৈন্যদের তাণ্ডব
পাকিস্তানি সৈন্যদের নির্যাতন হতে বেঁচে যাওয়া তিন নারী, নির্যাতনে পঙ্গু হয়ে যাওয়া তখনকার কিশোর কাইয়ুম

১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর রাজশাহী জেলার তৎকালিনচাঁপাইনবাবগঞ্জ মহকুমার রহনপুরের গোমস্তাপুর থানার বোয়ালিয়া ইউনিয়নে ১১টি গ্রামে নারকিয়তা চালায় সেই কথা এখনো সেখানকার মানুষ ভুলে যায়নি। এখানা তারা শিউরে ওঠে। গ্রামটির মাঝ দিয়ে বাইছে মহানন্দা নদী। নদীর পূর্ব

অংশে গোমস্তাপুর থানার রহনপুর অংশ। পশ্চিম অংশে নদীর তীর ঘেশে আম গাছে ঢাকা সমৃদ্ধশালী বোয়ালিয়া ইউনিয়নে ১১টি গ্রাম । এই গ্রামগুলির অনেকে তখন মুক্তিযুদ্ধে । দলদলি কম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রফিকুর ইসলাম সঙ্গিদের নিয়ে এই ইউনিয়নের ঘাটনগর, দরবারপুর,

বৈরতলা, কাঞ্চলতলা, গৌরিপুর, লক্ষিণারায়নপুরে পজিশন নেন । ইসলামী নিয়ে এই ইউনিয়নের মানারপুর বেলায়লা, গৌরীপুর, পাবনারাজাপুরে পজিশন নেন। প্রতিদিনই মুক্তিযোদ্ধারা রহনপুরে পাকিস্তানি সৈন্যদের ক্যাম্প ও নদীর ওপারে অবস্থান নেয়া পাকিস্তানি সৈন্যদের ওপর সেলিং করতে থাকেন এইভাবে চলে ৭ দিন । ১৮ সেপ্টেম্বর পাকিস্তানি সৈন্যরা সারারাত রহনপুর ক্যাম্প ও তাদের অবস্থান থেকে মুক্তিযোদ্ধাদের ওপর সেলিং করতে থাকে। ১৯ সেপ্টেম্বর জুম্মার দিন খুব ভোরে পাকিস্তানি সৈন্যরা মেজর ইউনুস, ক্যাপ্টেন লোদির নির্দেশে নৌকা, লঞ্চে নদী পার হবার চেষ্টা করতে থাকলে পজিশনে থাকা মুক্তিযোদ্ধারা প্রতিরোধ গড়ে তুলে। এই প্রতিরোধে পাকিস্তানী সৈন্যরা নাজেহাল হতে থাকলে প্রতিশোধ নিতে আর্টিলারী ফোর্স দিয়ে নদী পার হয়ে চৌডালা- গৌরীপুর দিয়ে প্রবেশ করে গুলি করতে করতে বোয়ালিয়া গ্রাম আক্রমণ করে। দরবারপুর, যাট নগরে মসজিদে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিরা ভাবে নারায়ে তাগবির আল্লাহ আকবার, পাকিস্তান জিন্দাবাদ শ্লোগান দিলে পাকিস্তানি সৈনারা আক্রমণ করবে না। গ্রামের লোকজন বেঁচে যাবে। ১৯ তারিখ মুসলিম লীগ ও পাকিস্তান পন্থীদের সিদ্ধান্তে নামাজ পড়তে আসা মুসল্লিরা গ্রামের লোকজন নিয়ে আল্লাহ আকবার পাকিস্তান জিন্দাবাদ শ্লোগান দিয়ে পাকিস্থানি সৈন্যদের স্বাগত জানাতে সামনের দিকে অগ্রসর হতেই পাকিস্তানি সৈনারা তাদের উপর গুলি চালাতে থাকে। বেয়েনেট চাজ করে হত্যা করে মুসল্লিসহ অসংখ্য গ্রামবাসীকে শুরু করে তাণ্ডব।

বাড়িঘরে দেয় আগুন। গ্রামের লোকজন দিকবিদিক দৌড়াতে থাকে, এসময় পাকিস্তানি সৈন্যরা দরবারপুর, যাটনগরের নারী ও শিশুদের নদীর ধারে ধরে নিয়ে গেলে নারীরা ভাবে তারা বেঁচে যাবে। কিন্তু তাদের লাইন করিয়ে দাঁড় করিয়ে পাকিস্তানি সৈন্যরা গুলি চালাতে থাকে। হত্যা করে অগুনতি নারী শিশুকে। বাঁচার জন্য অনেক নারী নদীতে লাফ দিলে পাকিস্তানি সৈন্যরা তাদেরও গুলি করে। এক নারী তার শিশুকে নিয়ে নদীতে ঝাপ দিলে পাকিস্তানি সৈনারা গুলি করে তাদের ও হত্যা করে। পাকিস্তানি সৈন্যরা প্রখ্যাত গম্ভীরা শিল্পী নূর কুতুবুল আলমের শাশুড়ী রাবেয়া খাতুন তার এক বছরের শিশু নয়ন, চার বছরের শিশু সজল কে অন্যান্যদের সাথে ধরে এনে লাইনকরিয়ে গুলি করে হত্যা করে । এই দুই শিশুর মা তাহেরা খাতুন কিছু সময় বেঁচে থাকার পর মারা যান। আহত সায়েরা খাতুন ভাগ্যক্রমে বেঁচে গেলেন। লক্ষ্মী নারায়নপুরে পাকিস্তানি সৈনারা নারী ও পুরুষদের লোইন করিয়ে গুলি চালায় । নামুটলায় পাকিস্তানি সৈন্যদের বেয়েনেট চার্জে এক নারীর পেট থেকে নিচে পড়ে গেল অজন্ম হওয়া একটি শিশু ।

এভাবে পাকিস্তানি সৈন্যরা বোয়ালিয়া ইউনিয়নের ১১ টি গ্রামের ৫০০ নারী-পুরুষকে হত্যা করে। বাড়িঘর গান পাউডার দিয়ে পুড়িয়ে দেয়। বহু নারীকে ঘরে নিয়ে গিয়ে নির্যাতন করে । নিহতদের লাশ দাফন করার সুযোগ না থাকায় ভাসিয়ে দেয়া হয় নদীতে। পাকিস্তানি সৈনাদের নারকীয়তার খবর পেয়ে ৭নং সেক্টরের কমান্ডার লেঃ কর্নেল কাজী নূরুজ্জামান মোহদীপুর সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ও দলদলি কোম্পানী হেডকোয়াটার লেফটেন্যান্ট রফিকুল ইসলামকে প্রস্তুত হতে নির্দেশ দেন। মোহদীপুর সাব সেক্টর কমান্ডার ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেদিকে অ্যাডভান্সের পরিকল্পনা করে শুরু করেন অ্যাকশন অপারেশন। শহিদ পরিবারের সন্তান পাকিস্তানিন সৈন্যদের নারকীয়তা থেকে বেঁচে যাওয়া দরবারপুরের জামাল উদ্দিন তখন স্কুল ছাত্র প্রত্যন্ত করেন সেই নারকীয়তা। বলেন তিনি হারিয়েছেন মা রাবেয়া খাতুন, বোন হাজেরা খাতুন, তার আদরের ভাগ্না নিষ্পাপ শিশু নয়ন ও সজলকে। তার আরেক বোন সাহেরা খাতুন মারাত্মক আহত হন। সেদিনের সে নারকীয়তা ভুলে যাওয়া যায় না। তার মত অনেকেই হারিয়েছেন আপনজন, স্বজনদের। ঢুকড়ে কেঁদে ওঠে বলেন, তার বুকের মধ্যে কেমন যেন করে, থাক না এসব কথা কি প্রয়োজন? চিন্থিতরা কৌশলে পার পেয়ে গেল, আর স্বার্থবাদীরা স্বার্থ হাসিল করল। ইতিহাসের পাতায় এই অঞ্চলের স্থান নেই।

প্রজন্মদেরকে আনতে দেয়া হয় না সেই নারকীয়তার কথা। বোয়ালিয়া ইউনিয়নের ১১ টি গ্রামে পাকিস্তানি সৈন্য ও সমর্থকদের নারকীয়তা তান্ডব পাশবিকতার সাক্ষী অনেকে। কেউ এগুলি বলতে চায় আবার কেউ বলতে চায় না। তাদের হৃদয়ে এই সর্ ঘটনা, পাথরের মত শক্ত হয়ে আছে। অনেকের ক্ষোভ পাকিস্তানি সৈন্যদের সমর্থকরা কিভাবে রক্ষা পেয়ে গেল? নাটকীয়তার মতই তারা মুখোশ পাল্টিয়ে ফেলে। কেন তাদের বয়কট না করে সুযোগ দেয়া হল? এরাই নানা কৌশলে সবকিছু নিয়ন্ত্রন করছে এ লজ্জা কার? এর চেয়ে দুঃখের কি আছে?

লেখক-তথ্য সংগ্রাহক,সমাজ ও সাংস্কৃতিক রাজশাহী