রাজশাহীতে এইচএসসি শিক্ষার্থীদের মহাসম্মেলন

HSC students' general assembly
জেসিকা শেখ ২৩ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৪১ অপরাহ্ন শিক্ষা
জেসিকা শেখ ২৩ সেপ্টেম্বর ২০২৫ ০৭:৪১ অপরাহ্ন
রাজশাহীতে এইচএসসি শিক্ষার্থীদের মহাসম্মেলন
রাজশাহীতে এইচএসসি শিক্ষার্থীদের মহাসম্মেলন

রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে মঙ্গলবার (২৩  সেপ্টেম্বর, ২০২৫ )   বিকেল ৪ টায় এইচএসসি শিক্ষার্থীদের এক মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

তারা প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে নিয়ে শান্তিপূর্ণভাবে মানববন্ধন্ ও সমাবেশ করে।

বক্তারা বলেন, বর্তমান শিক্ষা ব্যবস্থার নানা জটিলতা ও পরীক্ষার স্বচ্ছতা ও উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ বৃদ্ধির বিষয়ে শিক্ষার্থীরা অনিশ্চয়তার মুখে। তারা জানান, দ্রুত সমস্যার সমাধান ও যৌক্তিক দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

সম্মেলনে শিক্ষার্থীরা স্পষ্ট বার্তা দেয় যে, তাদের দাবি পূরণ না করলে আগামী দিনে আবারও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।