নিয়ামতপুরে এইচএসসিতে পাসের হার ৩৭.১৪ শতাংশ, ২টি কলেজে শতভাগ ফেল

HSC pass rate in Niamatpur is 37.14 percent
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ৩১ অক্টোবর ২০২৬ ০৬:১০ অপরাহ্ন শিক্ষা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ৩১ অক্টোবর ২০২৬ ০৬:১০ অপরাহ্ন
নিয়ামতপুরে এইচএসসিতে পাসের হার ৩৭.১৪ শতাংশ, ২টি কলেজে শতভাগ ফেল
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এবার এইচএসসিতে পাসের হার ৩৭ দশমিক ২৪ শতাংশ।

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এবার এইচএসসিতে পাসের হার  ৩৭ দশমিক ২৪ শতাংশ।  জিপিএ-৫ পেয়েছে নয় জন পরীক্ষার্থী। সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে নিয়ামতপুর সরকারি কলেজ থেকে, পাসের হারেও  এগিয়ে রয়েছে এই কলেজ। দুইটি কলেজ থেকে  শতভাগ ফেল করেছে। 


আজ শনিবার  দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।  ফলাফলে দেখা যায়, এবার নিয়ামতপুর উপজেলায় মোট এইচএসসি পরীক্ষার্থী ছিল ১ হাজার ১৯৮ জন। এর মধ্যে পাস করেছে ৪৪৫ জন। সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে নিয়ামতপুর সরকারি কলেজ থেকে। এই প্রতিষ্ঠান থেকে ছয় জন পরীক্ষার্থী  জিপিএ-৫ পেয়েছে, পাসের হারেও এগিয়ে রয়েছে এই কলেজ। এই কলেজ থেকে পাস করেছে  ৪০ দশমিক ০৮ শতাংশ শিক্ষার্থী। দুটি কলেজে শতভাগ শিক্ষার্থী ফেল করেছে। কলেজ দুটি হলো- সাংশৈল আদিবাসী স্কুল এন্ড কলেজ ও রাজাপুর বটতলীহাট কলেজ। 


আলিম পরীক্ষায় পাসের হার ৩৯ দশমিক ৬৮ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ১২৬ জন। পাস করেছে ৫০ জন। জিপিএ-৫ পেয়েছে একজন পরীক্ষার্থী।


ভোকেশনালে পাসের হার ৪১ দশমিক ১৩ শতাংশ।  মোট পরীক্ষার্থী ছিল ১৫৮ জন। পাস করেছে ৬৫ জন। কেউ জিপিএ-৫ পায়নি।