প্রাইভেট ব্যাংকে চাকরির সার্কুলার

Private Bank Jobs
অনলাইন ডেস্ক : ০৪ অক্টোবর ২০২৫ ০৬:৪৮ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক : ০৪ অক্টোবর ২০২৫ ০৬:৪৮ অপরাহ্ন
প্রাইভেট ব্যাংকে চাকরির সার্কুলার
__সংগৃহীত ছবি

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শরীয়াহ ভিত্তিক পরিচালিত প্রাইভেট খাতে বাণিজ্যিক ব্যাংকটির ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর (ডিবিএ) বিভাগ অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ২২ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৬ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 

প্রতিষ্ঠানের নাম: শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি

পদের নাম: অফিসার 

বিভাগ: ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর (ডিবিএ)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: বিএসসি

অন্যান্য যোগ্যতা: কম্পিউটার নেটওয়ার্কিং, অপারেটিং সিস্টেম, এসএএন স্টোরেজ অ্যাডমিনিস্ট্রেশন এবং এসএএন-এ ভালো জ্ঞান। 

অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছর  

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ০৬ অক্টোবর ২০২৫