মির্জা ফখরুলের জামিন না মঞ্জুর

Mirza Fakhrul Islam
অনলাইন ডেস্ক ০১ ফেব্রুয়ারি ২০২৪ ০৭:৩১ পূর্বাহ্ন রাজনীতি
অনলাইন ডেস্ক ০১ ফেব্রুয়ারি ২০২৪ ০৭:৩১ পূর্বাহ্ন
মির্জা ফখরুলের জামিন না মঞ্জুর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার অভিযোগে রমনা থানার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালতে এ জামিনের আবেদন করেন তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। মির্জা ফখরুলের পক্ষে জামিন শুনানি করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের আবেদন নামঞ্জুর করেন। মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ তথ্য জানান।