আজ আইটিএফ টেনিস টুর্ণামেন্টের সেমিফাইনাল সেমিতে বাংলাদেশের জারিফ
কোয়াটার ফাইনালে তাইপের উই চ্যাং ট্যাংকে পরাজিত করে একমাত্র বাংলাদেশের খেলোয়াড় জারিফ আবরার সেমিফাইনালে উঠেছেন।
গতকাল বুধবার সকাল ৮টা থেকে রাজশাহী টেনিস কমপ্লেক্সে আইটিএফ অর্নদ্ধ-১৮ টেনিস টুর্ণামেন্টের বালক এককের ৪টি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ২নং কোটে উত্তোজনাপূর্ণ খেলায় বাংলাদেশের জারিফ ২-১(৬-৪,৩-৬ ও ৬-১) তাইপের উই চ্যাং ট্যাংকে পরাজিত করে। এছাড়াও অপর তিনটি সেমিফাইনালে খেলায় ২নং কোর্টে নাভ রবি কুটারী সরাসরি ২-০(৬-১,৬-১) সেটে বাংলাদেশের সায়েমকে, ৩নং কোর্টে টপ সিট নাপাত পাটানালের থাপান সরাসরি ২-০(৬-১,৬-১) সেটে ভারতের গৌতমকে এবং ৪নং কোর্টে হংকং এর শিব মোহন সরাসরি ২-০(৬-৩,৬-০) সেটে টপ সিট টু এরিয়াফুল লিকুলকে পরাজিত করে সেমিফাইনালে পৌছে যায়।
বালিকাদের একক কোয়াটার ফাইনালের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ১নং কোর্টে চীনের টিয়ানরান ডোং সরাসরি ২-০(৬-২,৬-৩) সেটে ভারতের তানিসকা ভাট্টাংগারকে, ২নং কোর্টে চীনের হানিউ ওয়াং সরাসরি ২-০(৬-২,৬-২) সেটে ভারতের সাংভি রেড্ডিকে, ৩নং কোর্টে টপসিট টু অরাা আসাল আজিম সরাসরি ২-০(৬-২,৬-২ ) সেটে ভারতের ইয়াসিতা অরতিকে এবং ৪ নং কোর্টে জিজি ইয়াং সরাসরি ২-০(৬-১,৬-১) সেটে ভারতের তামান্না নায়ারকে পরাজিত করে সেমিফাইনালে উঠেছেন বিকেলে বালক দ্বৈত ও বালিকা দ্বৈত সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।