সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাতপরিচয় যুবকের

An unidentified young man
অনলাইন ডেস্ক ১৬ অক্টোবর ২০২৫ ০৮:৪০ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১৬ অক্টোবর ২০২৫ ০৮:৪০ অপরাহ্ন
সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাতপরিচয় যুবকের
সংগৃহীত ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডে মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে সীতাকুণ্ড রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুর পৌনে ২টার দিকে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস সীতাকুণ্ড স্টেশন অতিক্রম করার সময় এক যুবক ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। তার মুখে দাড়ি ছিল, পরনে ছিল চেক লুঙ্গি ও বেগুনি-কমলা রঙের গেঞ্জি।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ ছিদ্দিক বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত যুবকের নামপরিচয় এখনো জানা যায়নি। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।