মোল্লা সল্টে চাকরি, পাবেন ভাতা-বিমা ও প্রভিডেন্ট ফান্ড

You will receive allowance, insurance and provident fund
অনলাইন ডেস্ক: ১৮ অক্টোবর ২০২৫ ০৭:২০ অপরাহ্ন ক্যারিয়ার
অনলাইন ডেস্ক: ১৮ অক্টোবর ২০২৫ ০৭:২০ অপরাহ্ন
মোল্লা সল্টে চাকরি, পাবেন ভাতা-বিমা ও প্রভিডেন্ট ফান্ড
...সংগৃহীত ছবি

মোল্লা সল্ট এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির বাল্ক সেলস বিভাগ রিজিওনাল সেলস ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৫ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৪ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: মোল্লা সল্ট এগ্রো ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড 

পদের নাম: রিজিওনাল সেলস ম্যানেজার

বিভাগ: বাল্ক সেলস

পদসংখ্যা: নির্ধারিত নয় 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: শুধু পুরুষ 

বয়সসীমা: ৩০ থেকে ৪০ বছর 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৪ নভেম্বর ২০২৫