কক্সবাজারে পেশাদার ৫ ছিনতাইকারী গ্রেফতার

5 kidnappers arrested
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২০ অক্টোবর ২০২৫ ০২:১১ অপরাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২০ অক্টোবর ২০২৫ ০২:১১ অপরাহ্ন
কক্সবাজারে পেশাদার ৫ ছিনতাইকারী গ্রেফতার
কক্সবাজারে সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় ৫ জন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার হয়েছে।

কক্সবাজারে সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় ৫ জন পেশাদার ছিনতাইকারী গ্রেফতার হয়েছে। এ ঘটনায় ১০টি মোবাইল ও ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

সোমবার ২০ অক্টোবর জেলা পুলিশের প্রেস ব্রিফিং ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস জানিয়েছেন, গতকাল কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র এলাকায় কয়েকজন ছিনতাইকারী সিএনজিযোগে এসে এক পর্যটককে ছুরিকাঘাত করে তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনা জেলা পুলিশের নজরে আসলে তৎক্ষনিকভাবে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের একটি দল একাধিক স্থানে অভিযান পরিচালনা করে উক্ত ঘটনার সাথে জড়িত ছিনতাই চক্রের ৫ জন পেশাদার ছিনতাইকরীকে গ্রেফতার করে। ছিনতাইকারীদের কাছ থেকে ১০টি মোবাইল ও ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে। 

গ্রেফতার আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গ্রেফতাররা হল মোঃ বাবুল (২৮), পিতা-দুদু মিয়া, দক্ষিণ ডিককুল, ঝিলংজা, কক্সবাজার সদর, সাইফুল ইসলাম (২১), পিতা-মোঃ সেলিম, পিটিস্কুল, চেয়ারম্যান ঘাটা, কক্সবাজার পৌরসভা, মোঃ সোহেল (২২), পিতা-ফজল করিম, নতুন বাহারছড়া, কানাইয়া বাজার, কক্সবাজার পৌরসভা, মোঃ সিদ্দিক প্রঃ কানাইয়া (৪০), পিতা-কালা পুতু, কলাতলী, কক্সবাজার ও ইমরান সরোয়ার ইমন (২৫), পিতা-সরোয়ার, ডেইড্ডী ভুতপারা, ১নং ওয়ার্ড, সাতকানিয়া, চট্টগ্রাম। বর্তমান টেকপাড়া, চৌমুহনী, কক্সবাজার।