'কক্সবাজার বিচের বৈধ ব্যবসায়ি আমরা'
'কক্সবাজার বিচের বৈধ ব্যবসায়ি আমরা। আমাদের বাপদাদার আমল থেকে বিচে ২৫/৩০ বছর ধরে এই ব্যবসা চলে আসছে। ডিসি মহোদয় ও পর্যটন ম্যাজিস্ট্রেট প্রদত্ত কার্ড অনুযায়ী আমরা বৈধ, অবৈধ না। আমাদের কার্ড মেয়াদ ২০২৬ সালের জুন পর্যন্ত রয়েছে। আমাদের অবৈধ বলা অগ্রহণযোগ্য। এই ঝিনুক শিল্পকে আরো বেশি প্রসারিত করতে আমরা সরকারের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি।
সোমবার ২০ অক্টোবর বিচের সুগন্ধা পয়েন্টে কক্সবাজারের পুরাতন ঝিনুক ব্যবসায়িদের বৈধ স্থাপনা উচ্ছেদের প্রচেষ্টা ও পায়তারার বিরুদ্ধে প্রতিবাদী এই মানববন্ধনে ক্ষুদ্র ব্যবসায়িদের পক্ষে 'বৃহত্তর সুগন্ধা বিচ ব্যবসায়ি দোকান মালিক সমিতির' সভাপতি এবং পৌর যুবদলের যুগ্ম আহবায়ক (সভাপতি পদপ্রার্থী) জয়নাল আবেদীন আক্ষেপের সাথে কথা গুলো বলেন।
তিনি আরও বলেন, ঝিনুক এখন শিল্প। যা পর্যটনকে বিকশিত করছে এবং পর্যটকদের আকৃষ্ট করছে। আমাদের একমাত্র দাবি উচ্ছেদ না করে শান্তিপূর্ণ পূর্নবাসন।
পর্যটন ব্যবসায়ি ফারুক আজম বলেন, ডিসি সাহেব আপনি জানেন না পর্যটকরা শুধুমাত্র রুমবন্দী হবার জন্য কক্সবাজার আসেন না? বিচে এসে ঝিনুক-শামুক দোকান গুলো দেখতে এবং ঘুরতে আসেন৷ পছন্দের শামুক-ঝিনুক সংগ্রহ করতে আসেন৷ বিশ্বব্যাপি কক্সবাজার বিচে এসবের কদর তা বুঝতে হবে। তাদের ব্যবসার সুযোগ দিতে হবে।
বিচে আগত একজন পর্যটক ঝিনুক ব্যবসায়িদের মানববন্ধন দেখে নিজে আগ্রহ করে ছুটে আসেন বক্তব্য দিতে। তিনি বলেন, ঝিনুক দেশে-বিদেশে পরিচিত এখন ব্যবসা শিল্প। এটি ধরে রাখতে হবে। কোনভাবে তাদের উচ্ছেদ করা যাবে না। প্রয়োজন দেশব্যাপী আন্দোলন করা হবে।
ক্বারি এনায়েত উল্লাহর পবিত্র কোরআন তেলাওয়াত এর মধ্যদিয়ে শুরু হওয়া মানববন্ধনে বক্তব্য রাখেন সমিতির সদস্য ফরিদ, শাহিনুল ইসলাম শাহিন ও দানুসহ অন্যান্যরা নেতৃবৃন্দ।