রাজশাহীতে দুটি ট্রেনের সংঘর্ষ ৩টি কোচ লাইনচ্যুত

Two trains collide
নিজস্ব প্রতিবেদক: ২১ অক্টোবর ২০২৫ ০৮:২৫ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ২১ অক্টোবর ২০২৫ ০৮:২৫ অপরাহ্ন
রাজশাহীতে দুটি ট্রেনের সংঘর্ষ ৩টি কোচ লাইনচ্যুত
রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে।

রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের দুইটি বগি লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনের ইয়ার্ডে লাইন ক্রসিং পয়েন্টে এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ - রহনপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।তবে রাজশাহী থেকে ঢাকা কিংবা অন্য সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় নিহত খবর পাওয়া যায়নি তবে একশিশুসহ ৪ যাত্রী আহত হয়েছে।  

নাম প্রকাশ না করার অনুরোধে রেলওয়ের একজন ওয়েম্যান জানান, রাজশাহী থেকে পাবনার ঢালারচর স্টেশনের মধ্যে চলাচল করে ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি সন্ধ্যা পৌনে ৬টার দিকে  ঢালারচরের  উদ্দেশ্যে রওনা করে। এ সময় অপর লাইনে থাকা দুটি অতিরিক্ত বগির সঙ্গে ঢালারচর এক্সপ্রেস ট্রেনের ধাক্কা লাগে। এতে ঢালারচর এক্সপ্রেসে ট্রেনের পেছনের দুটি কোচ ও অতিরিক্ত দুই কোচের একটিসহ ৩টি  কোচ লাইনচ্যুত হয়।  রেলওয়ের কর্মীরা লাইনচ্যুত হওয়া বগি দুটি উদ্ধারে কাজ শুরু করেছেন।বিষয়টি নিয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার জিয়াউল আহসানের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।