গোদাগাড়ীতে ৫টি সোনার বারসহ যুবক গ্রেপ্তার

Youth arrested with 5 gold bars
গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ ২২ অক্টোবর ২০২৫ ১১:৩৩ পূর্বাহ্ন আইন-আদালত
গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ ২২ অক্টোবর ২০২৫ ১১:৩৩ পূর্বাহ্ন
গোদাগাড়ীতে ৫টি সোনার বারসহ যুবক গ্রেপ্তার
রাজশাহীর গোদাগাড়ীতে ৫টি সোনার বারসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রাজশাহীর গোদাগাড়ীতে ৫টি সোনার বারসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে পৌর এলাকার হাটপাড়া ঘাটের পদ্মা নদীর পাড় থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত যুবক মো. মোশারফ হোসেন (২০), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বকচর গ্রামের মো. নাইমুল ইসলামের ছেলে।

গোদাগাড়ী মডেল থানার এসআই (নিরস্ত্র) এম.এ. কুদ্দুসের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশের ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে পদ্মা নদীর পাড়ে স্বর্ণ পাচারের প্রস্তুতি নিচ্ছিলেন মোশারফ।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে ধরা হয়। পরে তল্লাশিতে তার লুঙ্গির কোঁচায় কালো কসটেপে মোড়ানো ৫টি সোনার বার (ওজন ২৯৪.১৩ গ্রাম) উদ্ধার করা হয়।

এ ঘটনায় স্বর্ণ চোরাচালান চক্রের আরও দুই সদস্য ডাবলু ও জাহিদ পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।ঘটনার বিষয়ে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ অনুযায়ী গোদাগাড়ী মডেল থানায় মামলা হয়েছে।