কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহতদের ৪ পরিবারকে ২০ লক্ষ টাকার চেক বিতরণ

Cheques of Tk 20 lakh distributed to 4 families
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৩ অক্টোবর ২০২৫ ১১:২৪ পূর্বাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৩ অক্টোবর ২০২৫ ১১:২৪ পূর্বাহ্ন
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহতদের ৪ পরিবারকে ২০ লক্ষ টাকার চেক বিতরণ
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহতদের ৪ পরিবারকে ২০ লক্ষ টাকার চেক বিতরণ

"মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি" প্রতিপাদ্যে বিআরটিএ, কক্সবাজার সার্কেল কর্তৃক জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।

বুধবার ২২ অক্টোবর (৯ম বার) দিবস উপলক্ষে বিআরটিএ কক্সবাজার সার্কেল, জেলা প্রশাসন ও সওজ কক্সবাজার কর্তৃক সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো: আ: মান্নান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রেস ক্লাব সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী ও বিআরটিএ কক্সবাজার সার্কেল এর সহকারী পরিচালক (ইঞ্জি:) মো: কামরুজ্জামান ছাড়াও ট্রাফিক বিভাগ, হাইওয়ে পুলিশ, ব্রাক, বিএনসিসি, রোভার স্কাউটস, সুশীল সমাজ এবং সড়ক পরিবহন সংশ্লিষ্ট মালিক ও শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিআরটিএ কক্সবাজার সার্কেল এর মোটরযান পরিদর্শক মো: মোশাররফ হোসেন জানান, সভায় সাম্প্রতিক সময়ে ব্যাপক হারে মোটরসাইকেল দুর্ঘটনায় অনাকাঙ্ক্ষিত মৃত্যু নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সবশেষে জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় নিহতদের ৪ পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ২০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।