টেকনাফে সৈকতে ভেসে এলো নিখোঁজ জেলের মরদেহ
Missing prisoner's body found
কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া উপকূল থেকে রিয়াজ উদ্দিন (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বাহারছড়া সমুদ্রের কচ্ছপিয়া ফিনিস ভাঙা ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রিয়াজ উদ্দিন বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া গ্রামের মৃত মোহাম্মদ হাসানের ছেলে।
স্থানীয় জেলেরা জানান, বুধবার দুপুরে রিয়াজ উদ্দিন মাছ ধরতে গিয়ে সাগরে নিখোঁজ হন। পরের দিন ভোরে সমুদ্রের তীরে তার মরদেহ ভেসে ওঠে। পরে স্বজন ও স্থানীয় জেলেরা মিলে মরদেহটি উদ্ধার করেন।