গরুবোঝাই ভটভটি উল্টে প্রাণ গেল দুই ব্যবসায়ীর

Two businessmen lost their lives
অনলাইন ডেস্ক ২৫ অক্টোবর ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ২৫ অক্টোবর ২০২৫ ১১:৪৯ পূর্বাহ্ন
গরুবোঝাই ভটভটি উল্টে প্রাণ গেল দুই ব্যবসায়ীর
...............সংগৃহীত ছবি

নওগাঁর ধামইরহাটে গরুবোঝাই একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে চাপা পড়ে দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬-৭ জন। শনিবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বিহারীনগর বাইপাস সড়কের ডাবল ব্রিজ এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন আড়ানগর গ্রামের নাজিম উদ্দিনের ছেলে ভূট্টু (৪৫) ও একই গ্রামের জয়নুলের ছেলে নূর আলম (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, তারা গরু কেনাবেচার ব্যবসা করতেন। শনিবার সকালে গরু বোঝাই ভটভটি নিয়ে জয়পুরহাটের দিকে যাচ্ছিলেন। পথে বিহারীনগর বাইপাস সড়কের ডাবল ব্রিজ এলাকায় একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে ভটভটিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। স্থানীয়রা ভটভটিতে থাকা বাকিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

ধামইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর বলেন, সকালে বিহারীনগর বাইপাস সড়কের ডাবল ব্রিজ এলাকায় ভটভটি উল্টে চাপা পড়ে দুইজন নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।