চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে নৌকা বাইচ প্রতিযোগিতার শুভ উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলায় চৌডালা ইউনিয়ন উত্তর ইসলামপুর ঘাটে নৌকা বাইচ প্রতিযোগিতার শুভ উদ্বোধন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মহানন্দা নদীতে নৌকাবাইক প্রতিযোগিতায় পাঁচটি দল অংশগ্রহণ করেন। ৭নং চৌডালা ইউনিয়ন বাসি আয়োজন করেন। নৌকা বাইচ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন সমাজসেবক জাহিদুল ইসলাম চিরুল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েট আহসাননউল্লা হলের সাবেক ভিপি ও ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার ইমদাদুল হক মাসুদ। আরো উপস্থিত ছিলেন ৭ নং চৌ ডালা ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান বেলাল উদ্দিন ঝড়ু ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য নারুল ইসলামসহ অন্যান্য। শিবনগরের টলিম মাঝি, চাতরার মিঠুন মাঝি, উদয়নগরের রুবেল মাঝি চৌডালার স্কুল মোড় সাইদ মাঝি, উদয়নগরের বস মাঝি। প্রথম রাউন্ডের ১ম হয়েছেন টলিম মাঝি ও দ্বিতীয় রাউন্ডের ১ম হয়েছেন রুবেল মাঝি। পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার জনতা নৌকা বাহচ প্রতিযোগিতা উপভোগ করেন।