২৮ অক্টোবর ট্রাজেডি স্বরনে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
Jamaat protest rally
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন মোড়ের ট্রাজেডি স্বরনে বিক্ষোভ সমাবেশ ২৮ অক্টোবর বিকেলে রাজশাহী মহানগরীর বাটার মোড় মহানগর জামায়েতে ইসলামীর আমির ভান্ডারি কেরামত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর ড. মোঃ জাহাঙ্গীর, অধ্যাপক আবুল কালাম,সাওদাত হোসেন। জামাত নেতা অ্যাডঃ আবু মোঃ সেলিম, মাহাবুব হাসান বুলবুল, রাকসু ভিপি মুজাহিদ ফয়সাল কবির। ছাত্রনেতা নাজির প্রমুখ। বক্তব্যে বলেন জুলাই সনদে ২৮ অক্টোবর ট্রাজেডি অন্তর্ভুক্ত করতে পারে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ কোন আধিপাত্যবাদকে সুযোগ দেয়া হবে না। ষড়যন্ত্র চলছে সকলকে সজাগ থাকতে হবে। সমাবেশ শেষে দোয়া ও ২৮ ট্রাজেডির প্রমান্য চলচিত্র প্রকাশিত হয়।