কক্সবাজারে অস্ত্রসহ গ্রেফতার ১
1 arrested with weapons in Cox's Bazar
কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের অভিযানে ১টি একনলা বন্দুকসহ একজন অস্ত্রধারী গ্রেফতার হয়েছে।
বিজয় বাংলা প্রতিদিনকে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস জানিয়েছেন, বুধবার ২৯ অক্টোবর বিকেলে ঈদগাঁও থানা পুলিশের আভিযানিক দল ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বন্দুকসহ একাধিক অস্ত্র মামলার আসামী মনিরকে গ্রেফতার করে।
গ্রেফতার মনিরুল হক (৫০), পিতা-মৃত আবদুল জলিল, কোদালিয়া কাটা (ছমুদা বড় বাড়ি, ৮নং ওয়ার্ড, ঈদগড়, রামু। ঈদগাঁও থানা অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানিয়েছেন, গ্রেফতার আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।