তানোরে জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক

Jamaat's election yard meeting
নিজস্ব প্রতিবেদক: ০৩ নভেম্বর ২০২৫ ০৪:০৫ অপরাহ্ন রাজনীতি
নিজস্ব প্রতিবেদক: ০৩ নভেম্বর ২০২৫ ০৪:০৫ অপরাহ্ন
তানোরে জামায়াতের নির্বাচনী উঠান বৈঠক
রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নে জামায়াতে ইসলামীর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নে জামায়াতে ইসলামীর নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর ) সন্ধ্যায় মানিককন্যা বাজারে রাজশাহী ১ তানোর গোদাগাড়ী আসনের এমপি প্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমানের পক্ষে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 

সরনজাই ইউনিয়ন যুব বিভাগের সভাপতি সইবুর রহমান সাব্বিরের সঞ্চালনায় ও মাওলানা আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তানোর উপজেলা জামায়াত ইসলামির সাধারণ সম্পাদক ডিএম আক্কাস আলী।

এ সময় আরো উপস্থিত ছিলেন তানোর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও সরনজাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী কাজী মোঃ আফজাল হোসেন, তানোর উপজেলা কৃষিজীবী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ নাগরিকরা বৈঠকে অংশ নেন।