উপজেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের উদ্যোগে সংগঠিত ও অসংগঠিত শ্রমিকদের ঐকবদ্ধ করতে সাংগঠনিক কর্মীসভা অনুষ্ঠিত
নওগাঁর বদলগাছীতে সংগঠিত ও অসংগঠিত শ্রমিকদের ঐক্যবদ্ধ করে শ্রমিক আন্দোলনকে শক্তিশালী করা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে এক সাংগঠনিক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৭ই নভেম্বর সন্ধা ৭টায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল ও উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদলের আয়োজনে বদলগাছী লাবন্যপ্রভা পাইলট ও কমিনিউটি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা শ্রমিকদলের সভাপতি সেলিম সারওয়ার মার্শাল সভাপতিত্বে, উপজেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক আবু মুসার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩(মহাদেবপুর-বদলগাছী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কৃষকদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি জনাব ফজলে হুদা বাবুল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা শ্রমিক দলের সভাপতি সেলিম সারোয়ার মার্সাল, সাধারণ সম্পাদক আবু মুসা সহ আরো অনেকে।
বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে শ্রমিকরা মূল চালিকাশক্তি হলেও অনেক ক্ষেত্রেই তারা বঞ্চিত। সংগঠিত ও অসংগঠিত দুই শ্রেণির শ্রমিকদের মধ্যে ঐক্য গড়ে তুলতে না পারলে ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রম অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
সভায় শ্রমিকদের সংগঠিত করার জন্য তৃণমূল পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়। এছাড়া শ্রমিকদের অধিকার, প্রশিক্ষণ, এবং সামাজিক সুরক্ষার বিষয়ে নানা প্রস্তাব গ্রহণ করা হয়।
এ সময় উপজেলার রিক্সাওভ্যান শ্রমিক ইউনিয়ন,গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়ন ,বেবিট্যাক্সি ও সিএনজি শ্রমিক ইউনিয়ন, টাক্টর শ্রমিক ইউনিয়ন, বদলগাছী কারমাইক্রো কল্যান সমিতি, ট্রাক,ট্যাংকলরি ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, উপজেলা কুলিশ্রমিক ইউনিয়ন, অটোরিকশা শ্রমিক সমিতির শ্রমিকনেতারা উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহ- সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান,যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম হালিমসহ শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।