রান্নায় কিভাবে রসুন মেশালে মিলবে বেশি উপকার

How to get more benefits from adding garlic to cooking
অনলাইন ডেস্ক ০৯ নভেম্বর ২০২৫ ০৭:১৫ অপরাহ্ন লাইফস্টাইল
অনলাইন ডেস্ক ০৯ নভেম্বর ২০২৫ ০৭:১৫ অপরাহ্ন
রান্নায় কিভাবে রসুন মেশালে মিলবে বেশি উপকার
সংগৃহীত ছবি

রান্নায় রসুন ব্যবহার করলে সেই খাবারের স্বাদই আলাদা হয়। আর শীতে রসুনের ব্যবহার একটু বেশিই বেড়ে যায়। শরীরকে গরম রাখা থেকে শুরু করে সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করে রসুন।

কিন্তু রান্নায় রসুন ব্যবহারের সঠিক নিয়ম কি আপনার জানা আছে? কেউ রসুন বেটে মসলায় মেশান, আবার কেউ রসুন কুচি তেলে ভাজেন।

কিন্তু রসুনের উপকারিতা তখনই মেলে, যদি সঠিক উপায়ে এটি ব্যবহার করেন।

রসুনের সমস্ত উপকারিতা পাওয়া যায় অ্যালিসিনের জন্য। অ্যালিসিন হলো এমন একটি যৌগ, যা শরীরে একাধিক উপকারিতা এনে দেয়। কিন্তু এই যৌগটি সহজেই তৈরি হয় না।

রসুনের মধ্যে অ্যালিনেজ নামের এনজাইম এবং অ্যালিন নামের প্রোটিন মিলে অ্যালিসিন তৈরি হয়। কিন্তু এর জন্য অ্যালিনেজ ও অ্যালিনকে বায়ুর সংস্পর্শে আসতে হবে। অর্থাৎ, গোটা রসুন রান্নায় মেশালে খুব বেশি উপকারিতা মেলে না।

থেঁতো করে ব্যবহার করুন

রান্নায় রসুন সব সময়ে থেঁতো করে বা বেটে দিতে হয়।

শুধু তা-ই নয়, রসুন কেটে বা বেটে ১০ মিনিট রেখে দিতে হবে। তার পরে সেটা রান্নায় মেশাতে হবে। এতে রসুনের পুষ্টিগুণ অটুট থাকে। এই পদ্ধতি সামাজিক মাধ্যমে শেখাচ্ছেন এমস ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রশিক্ষিত গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট।

তিনি বলছেন, ওই ১০ মিনিটে অ্যালিসিন সম্পূর্ণরূপ তৈরি হবে।

আর এই রসুন ধোঁয়া ওঠা তেলে ছাড়লে চলবে না। গরম তেল বা গরম কড়াইতে দিলেই হবে। এতে রসুনের ফ্লেভার ও পুষ্টিগুণ বজায় থাকে।

কাঁচা রসুনও খেতে পারেন। কাঁচা রসুন কুঁড়ে বা কুচিয়েও খাওয়া যায়। এই মৌসুমে রসুন খেলে সর্দি-কাশির হাত থেকে সুরক্ষিত থাকবেন। এড়াতে পারবেন উচ্চ কোলেস্টেরল ও হার্টের সমস্যা। এমনকি লিভারে জমে থাকা টক্সিনও বের হয়ে যাবে। তবে যখনই রসুন খাবেন, তা কুঁড়ে বা বেটেই রান্নায় মেশাবেন।

সূত্র : এই সময়