কক্সবাজারে ২৮ মামলা ও ত্রিপল মার্ডার মামলার শীর্ষ ২ অপরাধী গ্রেফতার

2 criminals arrested
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৫ নভেম্বর ২০২৫ ০৭:৫৭ অপরাহ্ন আইন-আদালত
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ১৫ নভেম্বর ২০২৫ ০৭:৫৭ অপরাহ্ন
কক্সবাজারে ২৮ মামলা ও ত্রিপল মার্ডার মামলার শীর্ষ ২ অপরাধী গ্রেফতার
কক্সবাজারে আত্মসমর্পণকারী তালিকাভুক্ত মাদক কারবারি ও ত্রিপল মার্ডার মামলার আসামিসহ শীর্ষ ২ অপরাধী গ্রেফতার হয়েছে।

কক্সবাজারে আত্মসমর্পণকারী তালিকাভুক্ত মাদক কারবারি ও ত্রিপল মার্ডার মামলার আসামিসহ শীর্ষ ২ অপরাধী গ্রেফতার হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস বিজয়বাংলা নিউজকে জানিয়েছেন, টেকনাফ মডেল থানা পুলিশ কর্তৃক তালিকাভূক্ত ১০২ জন আত্মসমর্পণকারী মাদক কারবারির মধ্যে অন্যতম এবং ১টি অপহরণসহ খুন মামলা, ১৬টি মাদক মামলা, ৩টি অস্ত্র মামলা, ১টি বিশেষ ক্ষমতা মামলা, ১টি মানিলন্ডারিং মামলা, ৪টি আইন প্রয়োগকারী সংস্থার উপর হামলা মামলা ও ২টি নাশকতাসহ বিস্ফোরক মামলাসহ ২৮টি মামলার ১ জন আসামি এবং ১টি ত্রিপল মার্ডার মামলা, অপহরণ মামলা, নাশকতাসহ বিস্ফোরক মামলা, মানব পাচার মামলা এবং মাদক মামলাসহ ৫টি মামলার ১ জন আসামিসহ ২ শীর্ষ অপরাধি গ্রেফতার হয়েছে।

শনিবার ১৫ নভেম্বর ২০২৫ খ্রি. রাত আড়াইটায় টেকনাফ মডেল থানা পুলিশের একটি আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইতোপূর্বে তালিকাভূক্ত ১০২ জন আত্মসমর্পণকারী মাদক কারবারির মধ্যে অন্যতম এবং হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও হ্নীলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদাকে (৪৬) গ্রেফতার করেছে। তিনি ওই এলাকার মৃত হাজী আবুল কাশেমের পুত্র। তাকে তদন্তাধীন ৩টি মামলায় চালান মূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এদিকে টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য রশিদ মিয়াকে (৩৫) গ্রেফতার করা হয়েছে। তিনি ওই এলাকার মৃত কবির আহমদের পুত্র।