শেখ'হাসিনাকে নিয়ে আদালতের রায়ের প্রতিবাদে যে-ই দাঁড়াবে, তাঁকেই শুট অ্যাট সাইট', কড়া নির্দেশ ইউনূস সরকারের

Anyone who stands up against the court's verdict on Sheikh Hasina will be shot at sight.
অনলাইন ডেস্ক ১৭ নভেম্বর ২০২৫ ০৩:২৮ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক ১৭ নভেম্বর ২০২৫ ০৩:২৮ অপরাহ্ন
শেখ'হাসিনাকে নিয়ে আদালতের রায়ের প্রতিবাদে যে-ই দাঁড়াবে, তাঁকেই শুট অ্যাট সাইট', কড়া নির্দেশ ইউনূস সরকারের
সংগৃহীত ছবি

হাসিনার রায়ের আগে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা পুলিসের কাছে নির্দেশ দেওয়া হয়েছে যে, যদি কেউ সহিংস প্রতিবাদ করে, তাদের গুলি করা হবে।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণা। দেশজুড়ে কড়া নিরাপত্তা। ঢাকা পুলিসের কাছে নির্দেশ দেওয়া হয়েছে, যদি কেউ সহিংস প্রতিবাদ করে, তাদের গুলি করা হবে। মামলার শুনানিতে হাসিনাকে ঢাকায় হাজির হতে বলা হলেও তিনি সমন অমান্য করেন। 

ICT-BD-এর প্রধান প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম বলেছেন, 'আমরা হাসিনার জন্য সর্বোচ্চ শাস্তি চেয়েছি। এছাড়া, অভিযুক্তদের সম্পদ বাজেয়াপ্ত করে নিহত ও আহতদের পরিবারের মধ্যে বিতরণের আবেদন করা হয়েছে।' আইন অনুযায়ী, রায়ের ৩০ দিনের মধ্যে যদি হাসিনা আত্মসমর্পণ না করে বা গ্রেফতার না হন, তবে তিনি সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন না।

সীমান্তরক্ষী বাহিনী (BGB) ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে মোতায়েন করা হয়েছে। গত কয়েকদিনে আগুন লাগানো এবং বিস্ফোরণ ঘটার মতো সহিংস ঘটনা বেড়েছে। হোম অ্যাডভাইজার জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, 'নিরাপত্তা বাহিনী ইতিমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করেছে।'

ঢাকা পুলিসের কমিশনার এস.এম. সজ্জাত আলী বলেছেন, 'যারা বাস জ্বালাবে বা খুন করতে বিস্ফোরক নিক্ষেপ করবে, তাদের গুলি করা হবে। আমাদের আইন স্পষ্টভাবে এই ক্ষমতা দেয়।'

উল্লেখ্য, শেখ হাসিনা, তাঁর স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং তখনকার পুলিস মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধীর অভিযোগ আনা হয়। রায় দেওয়ার সময় রাষ্ট্রায়ত্ত টেলিভিশন BTV লাইভ সম্প্রচার করে এবং ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দায় তা দেখানো হয়। এছাড়া ICT-BD-এর ফেসবুক পেজেও রায় সরাসরি দেখানো হয় । তবে পুরো রায় সম্প্রচার না করে, শুধু অনুমোদিত অংশই দেখানো হয়।


শেখ হাসিনার দল আওয়ামী লীগ 'ঢাকা লকডাউন' আন্দোলনের ঘোষণা করেছিল। সেই দিন থেকে ঢাকায় বিভিন্ন স্থানে আগুন ও বিস্ফোরণ ঘটানো হয়েছে। গত দু'দিনে রাস্তা, পরিবহন এবং সরকারি অফিস লক্ষ্য করে হামলা হয়েছে। পুলিস রাতের মধ্যেই ১৮ জন আওয়ামী লীগ কর্মী গ্রেফতার করেছে।