নাতনীর আজকের রান্না, চপের রেসিপি

Chop recipe
নিজস্ব প্রতিনিধি :- ২৭ নভেম্বর ২০২৫ ০১:৫১ অপরাহ্ন বিশেষ সংবাদ
নিজস্ব প্রতিনিধি :- ২৭ নভেম্বর ২০২৫ ০১:৫১ অপরাহ্ন
নাতনীর আজকের রান্না, চপের রেসিপি
....সংগৃহীত ছবি

চপ একটি মজাদার মুখরোচক খাবার।শিশু, বড়দের এমন কি বয়স্ক মানুস, যে কোন চপ কার না ভালো লাগে।

নাতনীর আজকের ৫ মজাদর রেসিপি তৈরী গোপন তথ্য ফাঁস।

রসুনের চপ:-


প্রয়োজনীয় উপকরণঃ

১. বেসন - ১ কাপ ও আলু সিদ্ধ - ১ টি মিডিয়াম

২. ময়দা/চালের গুড়া - ২ টেবিল চামচ

৩. বেকিং পাওডার - সামান্য

৪. পেয়াজ,রসুন,আদা বাটা - ৩ টেবিল চামচ

৫. লাল মরিচ বাটা - হাপ টেবিল চামচ

৬. মরিচের গুড়া - ২ চা চামচ,হলুদের গুড়া-১ চা চামচ

৭. ধনিয়া ও জিরা গুড়া সামান্য

৮. লবন পরিমাণমতো

৯. রসুন থেকে রসুনের কুয়া বেড় করে নিন।অনেক গুলা।

প্রস্তুত প্রনালীঃ-

১. রসুনের কুয়া বাদে সব কিছু একসাথে অল্প পানি দিয়ে একটা নরম তবে একদম বেশি না আবার বেশি শক্তও না ডো বানিয়ে নেই। আলু ম্যাশ করে ডো এর মাঝে দিয়ে আরেকটু টাইট টাইট ডো করুন।

২. তারপর হাত পানিতে ধুয়ে হাতে অল্প একটু নিয়ে চিং এক পাশ একটু চাপ দিয়ে কয়েকটা রসুনের কুয়া গেথে ডুবো তেলে ভেজে নিন।তারপর সস বা এমনি পরিবেশন করুন

★ছোট চিংড়ি চপ:-


প্রয়োজনীয় উপকরণঃ

১. বেসন - ১ কাপ

২. ময়দা/চালের গুড়া - ২ টেবিল চামচ

৩. বেকিং পাওডার - সামান্য

৪. পেয়াজ,রসুন,আদা বাটা - ২ টেবিল চামচ

৫. হলুদের গুড়া - সামান্য

৬. মরিচের গুড়া - ১ চা চামচ

৭. ধনিয়া ও জিরা গুড়া সামান্য

৮. লবন পরিমাণমতো

৯. ছোট ছোট শুটকি চিংড়ি বা কাচা গুচো চিংড়ি।

-শুটকি চিংড়ি হলে পানি তে ভিজিয়ে ভালো করে ধুয়ে ভেজে নিন।৫০% ভাজা হবে।

এমনি চিংড়ি হলেও ভালো করে ধুয়ে চেলে ভেজে নিন।৫০% ভাজা হবে।

প্রস্তুত প্রনালীঃ-

১. চিংড়ি বাদে সব কিছু একসাথে অল্প পানি দিয়ে একটা নরম তবে একদম বেশি না আবার বেশি শক্তও না ডো বানিয়ে নেই।

২. তারপর হাত পানিতে ধুয়ে হাতে অল্প একটু নিয়ে চিংড়ির ভাজাতে এক পাশ একটু চাপ দিয়ে ডুবো তেলে ভেজে নিন।

তারপর সস বা এমনি পরিবেশন করুন।

★ডিমের চপ:-


উপকরণ: সেদ্ধ ডিম ৪টি, সেদ্ধ আলু ৩ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা বাটা ১ চা-চামচ, কাঁচামরিচ কুচি ১ টেবিল-চামচ, ডিম ২টি, টোস্টের গুঁড়া ১ কাপ, জিরা টালা গুঁড়া ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, স্বাদ লবণ আধা চা-চামচ, তেল ২ টেবিল-চামচ, তেল (ভাজার জন্য) পরিমাণমতো, লবণ পরিমাণমতো।

প্রণালি:-

গরম তেলে পেঁয়াজ, আদা বাদামি রং করে ভেজে কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে। তেল ঝরিয়ে সেদ্ধ আলুর সঙ্গে মাখাতে হবে। গোলমরিচ ও জিরা গুঁড়া একসঙ্গে মাখিয়ে ৮ ভাগ করতে হবে। ডিম লম্বায় কেটে অর্ধেক করে আলুর মধ্যে অর্ধেক ডিম ভরে চপ ডিমের আকার করতে হবে। ২টি ডিম ফেটিয়ে চপ ডিমে ডুবিয়ে টোস্টের গুঁড়ায় গড়িয়ে ডুবোতেলে বাদামি রং করে ভাজতে হবে।

★অধিক পেয়াজে পিয়াজু:-


প্রয়োজনীয় উপকরণঃ

১. মসুর ও খেসারি ডাল ১ কাপ

২. পেয়াজ কুচি - ১ কাপের একটু কম

৩. কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ

৪. লবণ স্বাদমতো

৫. হলুদের গুঁড়ো আধা চা চামচ

৬. বেসন ২ টেবিল চামচ

৭. সচালের গুড়ো ২ টেবিল চামচ

৮. আদা ও রসুন বাটা আধা চা চামচ

৯. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ

১০. তেল ভাজার জন্য

পদ্ধতি:

প্রথমে ডালগুলো ৬-৭ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। তারপর ভালো করে ধুয়ে একটি বাটিতে নিয়ে নিয়ে তেল ছাড়া সব মশলাগুলো দিয়ে মাখিয়ে নিতে হবে ভালো করে।

যদি মনে হয় উপকরণগুলো শুকনো হয়ে গেছে; তাহলে অল্প পানি দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নিতে হবে। আর যদি ডো তৈরি না হয়, তাহলে সামান্য বেসন মিশিয়ে নিতে হবে। তারপর প্যানে তেল গরম করে নিন। এরপর ডালের মিশ্রণ থেকে ছোট ছোট বড়ার মতো তৈরি করে ডুবো তেলে ছেড়ে দিতে হবে।

★আলুর চপ:-


প্রয়োজনীয় উপকরণঃ

পুরের জন্যঃ

১. আলু - ২ কাপ বা ৪০০ গ্রাম

২. ডিম - ২ টি

৩. কাঁচামরিচ বা শুকনা মরিচ ২ টি

৪. ধনেপাতা কুচি ১ টেবিল চামচ,

৫. পেয়াজ কুচি - ১টি

৬. বিস্কুটের গুঁড়ো পরিমাণমতো,

৭. তেল ভাজার জন্য পরিমাণমতো,

৮. লবণ স্বাদ অনুযায়ী।

কাভার করার জন্যঃ

১. বেসন- দেড় কাপ

২. মরিচ গুঁড়া- ১/২ চা চামচ

৩. হলুদ গুঁড়া- ১/২ চা চামচ

৪. বেকিং পাউডার- ১ চা চামচ

৫. রসুন বাটা- ১/২ চা চামচ

৬. পেয়াজ বাটা - ১ চা চামচ

৭. লবণ- পরিমাণমতো

৮. পানি

সকল ড্রাই বা শুকান উপকরণ কম কম পানি দিয়ে গুলাবেন। আপনার নক ডুবিয়ে উঠালে নকের চার পাশে ভালোভাবে লেগে থাকতে হবে বেশি লেগে থাকে তাহলে একটু পানি দিয়ে আবার দেখবেন বা কম লেগে থাকলে একটু বেসন দিয়ে দিবেন।

প্রস্তুত প্রণালীঃ;-

★ আলু ও একটি ডিম সিদ্ধ করে সুন্দর করে মেশ করে এক সাথে ভর্তা করে রাখুন।

★একটি প্যানে হালকা সরিষার তেল দিয়ে তাতে পেয়াজ কুচি,কাচামরিচ বা শুকনা মরিচ লবন দিয়ে ভেজে,আলু ও ডিমের ভর্তা, ধনিয়া পাতা দিয়ে লো হিটে মাখিয়ে নিন।

-শুকনা মরিচ দিলে ভাজা হলে কুন্তি বা চামচ দিয়ে গুড়া করে দিবেন।

★পুর রেডি।, পুর গুলা একটু মোটা চ্যাপ্টা ও গোল গোল করে করুন।

★আরেকটা ডিম ফেটে রাখুন ও বিস্কুট / টোস্ট গুরা করে রাকুন।

★কাভার করার জন্য যে মিশ্রন টি সেটা খুব কম কম পানি দিয়ে গুলিয়ে নি।

★এবার একটি প্যানে অনেকটা দিল দিয়ে লো হিটে গরম করুন।

★এবার আলুর পেটিটা ডিমে ডুবিয়ে টোস্টের গুড়া মাঝে এপিট ওপিট গড়িয়ে বা মাখিয়ে নিন।

এই অবস্থায় এয়ার টাইট বক্সে অনেক দিন ফ্রজেন করে রাখতে পারেন।

★এবার পেটিটা বেসনের মিশ্রনে ডুবিয়ে ডুব তেলে লাল লাল করে ভেজে নিন।

হয়ে গেলো আলুর চপ।।

এখানে বলে রাখি, পুরো রান্নাতে ডিম / টোস্টের গুড়া স্কিপ করতে পারেন,শুধু আলুর ভর্তা করে সেটার পেটি সরাসরি বেসনের মিশ্রনে ভাজতে পারেন।