চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী আমিনুলের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ২৭ নভেম্বর ২০২৫ ০৯:২১ অপরাহ্ন রাজনীতি
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ২৭ নভেম্বর ২০২৫ ০৯:২১ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি প্রার্থী আমিনুলের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল

 ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-০২ আসনে  বিএনপির ঘোষিত প্রার্থী আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে আহত সাধারণ ভোটাররা । বৃহস্পতিবার সন্ধ্যায় গোমস্তাপুর উপজেলা বিএনপির আহত সাধারণ ভোটার  সমর্থকদের আয়োজনে  উপজেলার চত্ত্বর থেকে মশাল মিছিলটি বের হয় স্টেশন বাজার, বাস স্টেশন, কলেজ মোড়, কলোনি মোড়, খোয়ার মোর,  বড়বাজার হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা ও আহত সাধারণ ভোটাররা  বলেন, যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে অযোগ্য ও সংসদে যাওয়া সাবেক এমপি আমিনুল ইসলামকে মনোনয়ন দেয়া হয়েছে। আমিনুল ইসলাম এমপি থাকাকালীন সময়ে বিএনপি নেতাকর্মীদের পাশে না থাকাসহ হত্যা মামলা হামলায় জড়ানোরও দাবি করা হয়। দ্রুত সময়ের মধ্যে মনোনয়ন পরিবর্তন করা না হলে আগামীতে কঠোর কর্মসূচীরও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।