নাতনীর আজকের মজাদার রান্না রসুনের রকমারি রেসিপি
রসুনের অনেক ধরনের রেসিপি আছে, যেমন - গার্লিক ব্রেড, গার্লিক চপ, রসুনের ভর্তা, রসুন দিয়ে চিকেন ভুনা এবং রসুনের আচার। এছাড়া ড্রেসিং, সস বা ভেজেও রসুন ব্যবহার করা যায়।
★সাধারণ রেসিপি:-
গার্লিক ব্রেড: পাউরুটিতে মাখন, রসুন কুচি এবং পার্সলে মিশিয়ে বেক করে তৈরি করা হয়।
গার্লিক চপ: বেসনের গোলায় আস্ত রসুন ডুবিয়ে ভেজে এটি তৈরি করা হয়।
রসুনের ভর্তা: রসুন সেদ্ধ বা পোড়ানো বা ভাজা (পেঁয়াজ, ধনে পাতা, শুকনা মরিচ সহ) রসুন ভর্তা তৈরি করা যায়।
অন্য ধরনের রসুনের ব্যবহার
★ড্রেসিং ও সস:
জলপাই তেল, বালসামিক, লেবুর রস, পার্সলে মিশিয়ে ড্রেসিং তৈরি করা যায়। সয়া সস ও মিসো ম্যারিনেডেও রসুন ব্যবহার করা যায়।
★আচার:
রসুন দিয়ে টক-ঝাল আচার তৈরি করা যায়, যা ভাত বা রুটির সাথে খাওয়া যায়।
★ভাজা:
আস্ত রসুন জলপাই তেলে ধীরে ধীরে রান্না করে (কনফিট) টোস্টের সাথে পরিবেশন করা যায়।
★স্টির-ফ্রাই:
হালকা করে কেটে স্টির-ফ্রাইয়ে ব্যবহার করা যায়।
অন্যান্য প্রস্তুতি
★রসুন লবণ:
রসুনের দানা এবং লবণ মিশিয়ে রসুন লবণ তৈরি করা যায়, যা কম সোডিয়ামযুক্ত।
১০ মিনিটের নিয়ম: রসুন কেটে বা গুঁড়ো করার ১০ মিনিট পর রান্না বা খেলে অ্যালিসিন সক্রিয় হয়, যা স্বাস্থ্যের জন্য উপকারী।
Garlic Bread
★রসুনের রুটি:-
এটি খুব সুস্বাদু ও সুগন্ধি পছন্দের খাবার যা ব্রেকফাস্ট বা ডিনারের জন্য খুবই উপযোগী!
উপাদান:-
১ঘন্টা।
৪/৫জন।
২ কাপ ময়দা
১ টা ডিম
২চা চা ইষ্ট
২টে চা চিনি
স্বাদমত লবন
১/২ কাপ কুসুম গরম পানি বা প্রয়োজন মত।
২ চা চা করে রসুন, পেয়াজ পাতা, পুদিনা, ধনিয়া পাতা কুচি
১/২কাপ মাখন-
মোজারেলা চীজ- প্রয়োজন মত।
১ টা ডিমের কুসুম
সামান্য তেল
রান্নার নিয়োম
১)প্রথমে একটি বাটিতে অল্প পানি নিয়ে তাতে ইষ্ট ও চিনি গুলিয়ে নিন। পাঁচ মিনিট পরে এতে ডিম ও লবন দিয়ে ফেটিয়ে নিন। এখন ময়দা প্রয়োজন মত পানি দিয়ে মাখাতে থাকুন। কিছুক্ষণ মাখানোর পরে এতে অর্ধেক মাখন দিন ও ভালো করে মাখিয়ে নিন। যখন একটা নরম ডো তৈরী হবে তখন একটু তেল নিয়ে ডো এর চারদিকে মাখিয়ে ঢেকে গরম জায়গায় রেখে দিন এক ঘন্টার জন্য।
২)এক ঘন্টা পরে ডো টা ফুলে উঠলে আরেকবার মথে নিন। এবার এটা দিয়ে ভারী একটা চারকোনা বড় রুটি তৈরী করুন। রুটির উপরে মাখন মাখিয়ে নিন। এর উপরে রশুন, পুদিনা, পেঁয়াজ পাতা ও ধনে পাতা কুচি ছড়িয়ে দিন। এর উপরে কুরানো চীজ ছড়িয়ে দিন। এখন রুটিটা এক সাইড থেকে রোল করতে থাকুন। রোল করা হয়ে গেলে এর গায়ে আধা ইঃ পর পর কেটে নিন, তবে একদম নীচ পর্যন্ত কাটবেন না।
৩)এবার একটি পাউরুটির বেকিং পাত্রে মাখন মাখানো ওয়াক্স পেপার বসিয়ে তার মধ্যে সাবধানে রোলটাকে রাখুন। উপরে ডিমের কুসুম ব্রাশ করে আরো কিছু হার্ব ছড়িয়ে দিন। ১৮০° সেন্টিগ্রেডে প্রিহিটেড ওভেনে ২৫-৩০ মিনিট বা উপরটা লালচে হওয়া পর্যন্ত বেক করুন। ব্যাস তৈরী হয়ে গেল নরম তুলতুলে সুগন্ধ ছড়ানো সুস্বাদু গারলিক ব্রেড! উপভোগ করুন ব্রেকফাস্টে অথবা ডিনারে স্যুপ, কাবাব অথবা ডিম পোচের সাথে!
★আদা-রসুনের চাটনি :-
আদা-রসুনের চাটনি। জেনে নিন কী কী উপকরণ লাগবে এই রেসিপিতে এবং কীভাবে মাত্র পাঁচ মিনিটে তৈরি করবেন এই চাটনি।
উপকরণ
রসুনের কোয়া এক কাপ, আদা বাটা দুই চা চামচ, আমচুর পাউডার এক চা চামচ, মরিচের গুঁড়ো তিন চা চামচ ও লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি
প্রথমে একটি ব্লেন্ডারে রসুনের কোয়া, আদা বাটা, আমচুর পাউডার, মরিচের গুঁড়ো ও লবণ একসঙ্গে মিশিয়ে ভালো করে ব্লেন্ড করুন। ব্যস, তৈরি হয়ে গেল আদা-রসুনের চাটনি।
★রসুন দিয়ে মাছ রান্ন:-
উপাদানগুলি:-
৩০ মিনিট
৪ জন
২ কাপ বাইম মাছ ছোট বড় যে কোন সাইজের কেটে ধুয়ে পরিস্কার করে নেওয়া
১০-১৫ কোয়া রসুন
1/2 কাপ পিয়াজ বাটা
১ টে চামচ রসুন বাটা
1/2 চা চামচ করে হলুদ মরিচ ধনিয়া গুড়া
৩-৪ টা কাচা মরিচ ফালি
৩ টে চামচ টমেটো সস
1/2 চা চামচ ভাজা জিরা গুড়া
লবন পরিমান মত
তেল পরিমান মত
ধনিয়া পাতা কুচি
কুকপ্যাড অ্যাপে খুলুন
রেসিপি সেভ করুন
রান্নার নিয়োম
1চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে গরম করে নিব, এবার পিয়াজ রসুন বাটা দিয়ে কসিয়ে নিব, অল্প গরম পানি দিয়ে গুড়া মসলা দিয়ে দিব, ভালো করে নেড়েছেড়ে নিব,
2২-৩ মিনিট কসানোর পর টমেটো সস আর রসুন দিয়ে ৬-৭ মিনিট রান্না করে নিব, দ্যান মাছ কাচামরিচ দিয়ে রান্না করব কম আচে ৫-৬ মিনিট,
3এবার ১ কাপ গরম পানি দিব,৫-৬ মিনিট রান্না করে নিব, ঝোল মাখা মাখা হয়ে গেলে উপরে ভাজা জিরা গুড়া ছিটিয়ে দিয়ে ২ মিনিট ডেকে রাখব,
4দ্যান চুলা থেকে নামিয়ে উপরে ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করব।।।
★রসুন দিয়ে শাক:-
উপাদানগুলি:-
১৫ মিনিট
৪জন
১আটি ডাটা শাক
২কোয়া রসুন কুচি
১চা চামচ হলুদ গুড়ো
১চা চামচ লবণ
১টি শুকনো মরিচ
১/২ চা চামচ কালো জিরে
৪টি কাঁচা মরিচ
৪টেবিল চামচ তেল
কুকপ্যাড অ্যাপে খুলুন
রেসিপি সেভ করুন
রান্নার নির্দেশ
প্যানে তেল গরম হলে কালো জিরে শুকনো মরিচ রসুন কুচি ফোড়ন দিয়ে ভাজা হলে ডাটা শাক কুচি দিয়ে নেড়েচেড়ে এর মধ্যে হলুদ লবণ মরিচ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখতে হবে। ঢাকা তুলে জল শুকিয়ে আসলে ভাজা ভাজা হলে নামিয়ে নিতে হবে।
★রসুন দিয়ে চ্যাপা শুটকির ভর্তা:-
উপাদানগুলি:-
10-12 টি চ্যাপা সুটকি
1/2 কাপ শুকনা মরিচ
1/2 কাপ পেয়াজ মোটা কুচি
5 টি রসুন
লবন
অল্প পরিমানে রান্নার তেল
কুকপ্যাড অ্যাপে খুলুন
রেসিপি সেভ করুন
রান্নার নির্দেশ
1প্রথমে শুকনা মরিচ ছেকা তেলে হালকা ভেজে তুলে রাখব,
21 চা চামচ তেলে রসুনের কোয়াগুলো ভাল করে ভেজে নিব যাতে কাচা না থাকে রসুন ভাজার শেষের দিকে পেয়াজগুলো দিয়ে দিব,পেয়াজগুলো হালকা তেনিয়ে আসলেই সেগুলো নামিয়ে রাখব
3একই করাইতে আবারো 1 চা চামচ তেল দিব সুটকিগুলো ধুয়ে তেলে ছেরে দিব সাথে একটু লবন দিয়ে সুটকিগুলো নেরেচেরে ভাজা ভাজা করে রাখব
4পাটায় মরিচ বেটে নিব,লবন ও সুটকি দিয়ে বেটে নিব তারপর পেয়াজরসুন দিয়ে বেটে মিশিয়ে নিব,পেয়াজগুলো বেশি মিহি করে বাটব না সব মেশানো হলেই নামিয়ে নিব।
★রসুন দিয়ে চিকেন ভুনা:-
উপাদানগুলি:-
৩০ মিনিট
৩ জন
৬ পিস চিকেন
৩ টে চামচ পিয়াজ বাটা
১ টে চামচ আদা রসুন বাটা
1/2 চা চামচ হলুদ গুড়া
১ চা চামচ মরিচ গুড়া
1/2 চা চামচ ধনিয়া গুড়া
১০-১২ টা রসুন কোয়া
১ টে চামচ টমেটো সস
১ চা চামচ সয়া সস
১ চা চামচ পাঁচফোড়ন গুড়া
1/2 চা চামচ ভাজা জিরা গুড়া
পরিমান মত তেল
পরিমান মত লবন