১৭০ আসনে প্রার্থী তালিকা প্রকাশ জেএসডির

JSD releases candidate list
অনলাইন ডেস্ক ৩০ নভেম্বর ২০২৫ ০৫:৪৪ অপরাহ্ন রাজনীতি
অনলাইন ডেস্ক ৩০ নভেম্বর ২০২৫ ০৫:৪৪ অপরাহ্ন
১৭০ আসনে প্রার্থী তালিকা প্রকাশ জেএসডির

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)। এসময় ১৭০ আসনে প্রার্থী ঘোষণা করেছেন দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

রোববার (৩০ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

তালিকা অনুযায়ী জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব লক্ষ্মীপুর-৪ আসন থেকে নির্বাচন করবেন। এ ছাড়া দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ফেনী-৩ আসন থেকে নির্বাচন করবেন।

সংবাদ সম্মেলনে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সমাজতান্ত্রিক দল দলগতভাবে অংশগ্রহণ করবে। আমরা এখন প্রাথমিক তালিকা ঘোষণা করছি। তবে এটি সংযোজন-বিয়োজনও হতে পারে।

এসময় জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেন, আমরা শুধু একটি সরকার পরিবর্তনের লড়াই করছি না। আমরা সমাজ ও রাষ্ট্র নির্মাণে নিজেদেরকে সংস্কারমুখী একটি রাজনীতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি।