দাঁড়িপাল্লার বিজয় মানেই জনগণের বিজয় : আবুল কালাম আজাদ

Abul Kalam Azad
নিজস্ব প্রতিবেদক: ০১ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৯ অপরাহ্ন রাজনীতি
নিজস্ব প্রতিবেদক: ০১ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৯ অপরাহ্ন
দাঁড়িপাল্লার বিজয় মানেই জনগণের বিজয় : আবুল কালাম আজাদ
রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ বলেছেন, 'দাঁড়িপাল্লার বিজয় মানেই জনগণের বিজয়। দাঁড়িপাল্লা প্রতীক ইনসাফ, শৃঙ্খলা ও জবাবদিহিতার প্রতীক। আমরা শাসক হতে চাই না—আমরা জনগণের সেবক হতে চাই।' সোমবার (১ ডিসেম্বর) বিকেলে মোহনপুর উপজেলার ধুরইল ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

তিনি আরও বলেন, 'আমরা বিশ্বাস করি জনগণই এবার ইতিহাস সৃষ্টি করবে। ভোটের মাধ্যমে যদি জনগণ আমাদের সঙ্গে থাকে, তাহলে আমরা দেখিয়ে দেব—ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র কীভাবে পরিচালিত হতে পারে। দাঁড়িপাল্লা শুধু একটি রাজনৈতিক প্রতীক নয়, বরং শোষিত মানুষের ন্যায্য অধিকারের প্রতীক।'

সভায় সভাপতিত্ব করেন ধুরইল ইউনিয়নের আমির মাওলানা মো. আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি আল আমিন। এছাড়া বক্তব্য দেন—শ্রমিক কল্যাণ রাজশাহী মহানগর সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা মো. খাইরুল ইসলাম, মোহনপুর উপজেলা আমির অধ্যাপক জিএএম আব্দুল আওয়াল, নায়েবে আমির মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা সেক্রেটারি আলহাজ্ব আব্দুল গফুর মৃধা, সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুল আজিজ, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি মো. হাবিবুর রহমান প্রমুখ। গণসংযোগে স্থানীয় জনগণের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। বক্তারা দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।