চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Prayer mahfil held in Gomostapur for the recovery of national leader Begum Khaleda Zia
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ০৩ ডিসেম্বর ২০২৫ ১২:১৪ অপরাহ্ন রাজনীতি
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ০৩ ডিসেম্বর ২০২৫ ১২:১৪ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপির চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি সুস্থতা কামনায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মৃদ্ধাপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণ  অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পার্বতীপুর ইউনিয়ন শাখার আয়োজন করেন। দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি  আব্দুল লতিব সভাপতিত্ব করেন। সে সময় উপস্থিত ছিলেন  বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গোমস্তাপুর  উপজেলা শাখার আহবায়ক ও পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ইসরাইল হোসেন, মোসাদ্দেক হোসেন তুষার,পার্বতীপুর ইউনিয়ন বিএনপি'র সহ সাধারণ সম্পাদক রবিউল  ইসলাম বাবু,  ৭ নং ওয়ার্ড সভাপতি সাদিকুল ইসলাম, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য টিপু সুলতান, ৫ নং ওয়ার্ড সভাপতি সিহাবুল হুদা,  ৪ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি সিরাজুল ইসলামসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।