ভালুকায় সৌদি খেজুর চাষে ঝুঁকছে যুবকরা!

Date palm cultivation
অনলাইন ডেস্ক: ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ০২:৫৩ পূর্বাহ্ন কৃষি
অনলাইন ডেস্ক: ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ০২:৫৩ পূর্বাহ্ন
ভালুকায় সৌদি খেজুর চাষে ঝুঁকছে যুবকরা!
ভালুকায় সৌদি খেজুর চাষে ঝুঁকছে যুবকরা!

ময়মনসিংহের ভালুকার যুবকরা সৌদির খেজুর চাষে নিজেদের ভাগ্য বদলাচ্ছেন। এই জেলার মাটি খেজুর চাষের উপযোগী হওয়ায় দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে খেজুর চাষ। আর এতে যুবকদের একটি অংশ খেজুর চাষ করে স্বাবলম্বী হচ্ছে।

জানা যায়, দেশে সৌদি খেজুরের ব্যাপক চাহিদা রয়েছে। ভালুকায় ১০টি বাগানে বাণিজ্যিকভাবে খেজুরের চাষ ও চারা উৎপাদন হচ্ছে। দিন দিন ভালুকার পাড়াগাঁওয়ে খেজুরের চাষ বাড়ছে।

কয়েকটি খেজুরের বাগান ঘুরে দেখা যায়, ৩-৪ বিঘা জমিতে খেজুরের চাষ হচ্ছে। প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলে আছে এই সুস্বাদু ফল। চাষিরা খেজুর চাষ করে বছরে ৩০-৪০ হাজার টাকা আয় করছেন। তারা প্রতি কেজি খেজুর ২-৩ হাজার টাকায় ও একেকটি চারা ৫ থেকে ৫০ হাজার টাকায় বিক্রি করছেন।

কৃষি বিভাগের মতে, এই খেজুর চাষে বেকার যুবকরাই বেশি ঝুকছেন। তাদের আর্থিক সহায়তা করা হলে তারা খেজুর চাষ করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


অচ /বি