চট্টগ্রামে দাঁড়িপাল্লার সমর্থনে ‘রানওয়ে কর্মসূচি’

Runway Program'
অনলাইন ডেস্ক ১১ ডিসেম্বর ২০২৫ ০৮:১০ অপরাহ্ন রাজনীতি
অনলাইন ডেস্ক ১১ ডিসেম্বর ২০২৫ ০৮:১০ অপরাহ্ন
চট্টগ্রামে দাঁড়িপাল্লার সমর্থনে ‘রানওয়ে কর্মসূচি’
সংগৃহীত ছবি

চট্টগ্রাম–১১ আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শফিউল আলমের সমর্থনে অনুষ্ঠিত হয়েছে ‘রানওয়ে কর্মসূচি’।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নগরের ইপিজেড স্টিল মিল বাজারের উত্তর দিক থেকে শুরু হয়ে সিমেন্ট ক্রসিং, হাসপাতাল গেইট, বন্দর টিলা, ইপিজেড মোড় ও মাইলের মাথা হয়ে সল্টগোলা রেলক্রসিংয়ে গিয়ে কর্মসূচি শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে মহানগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণদের প্রথম ভোট সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্বের হাতকে শক্তিশালী করতেই ব্যবহার করা উচিত। দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে তরুণদের সমর্থন তাদের অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে।

দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শফিউল আলম বলেন, এ এলাকার মানুষের উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও সামাজিক কল্যাণ নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। জনগণের প্রত্যাশা পূরণে সর্বশক্তি নিয়োগের অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।