সাজিদের জানাজায় অশ্রুসিক্ত হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন

Thousands of tearful people attend Sajid's funeral, burial complete
নিজস্ব প্রতিবেদক: ১২ ডিসেম্বর ২০২৫ ০৪:৫৮ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ১২ ডিসেম্বর ২০২৫ ০৪:৫৮ অপরাহ্ন
সাজিদের জানাজায় অশ্রুসিক্ত হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন
সাজিদের জানাজায় অশ্রুসিক্ত হাজারো মানুষের ঢল, দাফন সম্পন্ন

শোকে স্তব্ধ পুরো গ্রাম, প্রতিবেশীর কান্নায় সকাল থেকেই ভারী হয়ে ওঠে এলাকার বাতাস। মসজিদের মাইকে বারবার ভেসে আসতে থাকে সেই ঘোষণা—‘কোয়েলহাট পূর্বপাড়া নিবাসী রাকিব উদ্দীনের দুই বছরের শিশু সন্তান সাজিদ মারা গেছে’।

শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নেককিড়ি কবরস্থান-সংলগ্ন মাঠে জানাজা শেষে গভীর নলকূপে পড়ে মারা যাওয়া শিশু সাজিদের দাফন সম্পন্ন হয়েছে।

এদিন মসজিদের ঘোষণা শুনে থেমে যায় সব কাজকর্ম। কেউ মাঠে যাননি, তেমন কোনো দোকানপাটও খোলেনি। সবাই গ্রামের রাস্তা ধরে গায়ে পাঞ্জাবি জড়িয়ে মাথায় টুপি দিয়ে আসেন সাজিদের বাড়ির দিকে। তারা একবার দেখতে চান সেই নিষ্পাপ মুখটা, যে মুখে প্রতিদিন হাসি ছিল, অথচ আজ নিস্তব্ধতা।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে সাজিদের মরদেহ নিয়ে যাওয়া হয়ে। একই দিন গভীর নলকূপের ৪০ ফুট মাটি খনন করে ৩২ ঘণ্টা পর রাত ৯টার দিকে শিশু সাজিদকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।


জানাযায় মানুষের ঢল:-

জানাজার মাঠে মানুষের ঢল নামে সকালেই। গ্রামের বৃদ্ধ থেকে শুরু করে স্কুলপড়ুয়া ছেলেরা সবার চোখ ভিজা দেখা যায়। কারও কণ্ঠে ফিসফিস—‘আল্লাহ, এমন মৃত্যু কেউ না পাক। সাজিদের ছোট্ট দেহটি যখন সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় আনা হলো, তখন কান্নার রোল পড়ে গেল চারপাশে। তার মা-বারবার ছুটে আসতে চাইছিলেন-করছেন আহাজারি। লোকজন ধরে রেখেছিল তাকে, কিন্তু কান্না থামাতে পারেনি কেউ।

জানাজার নামাজের ইমাতি করেন কাজী মাওলানা মিজানুর রহমান। ইমাম সাহেব জানাজা শেষে যখন তাকবির দিলেন, মানুষ হাত তুলল দোয়ার ভঙিতে। হাজারো কণ্ঠে দোয়া অনুষ্ঠিত হলো। সবাই সাজিদের মাগফিরাতের জন্য দোয়া করেন। একইসঙ্গে এ দোয়াও করেন, যেন তার পরিবারকে আল্লাহ ধ্যর্য ধরার তৌফিক দান করেন।

★শুধুই কান্নার শব্দ:-

জানাজা শেষে সাজিদের ছোট্ট কফিনটা যখন কবরের দিকে নেওয়া হলো, তখন বাতাস যেন থেমে গেল, শুধু শোনা যাচ্ছিল কান্নার শব্দ। কান্না করছেন স্বজনরা। একটি শিশুর জানাজা—যেখানে অংশ নিয়েছে পুরো গ্রাম, এমন দৃশ্য আগে কখনও দেখেনি গ্রামবাসী।

★সাজিদেরনিথর দেহ পেয়ে আমরাও ভেঙে পড়েছিলাম” – ফায়ার সার্ভিস পরিচালক:-

 ঘটনায় প্রায় ৩২ ঘণ্টার উদ্ধার অভিযান শেষে ফায়ার সার্ভিসের কর্মীরা সাজিদকে  উদ্ধার করেন। তবে, শিশুটি তখন অচেতন ছিলেন এবং হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করা হয়।

ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন,“গর্তে পড়ে যাওয়ার পর সাজিদ যত নড়াচড়া করেছে, ততই আরও নিচে নেমে গেছে। উপরের সামান্য চাপও ৩০–৫০ ফুট নিচে ভয়াবহ হয়ে যায়। এমনকি একটি ছোট ইটের টুকরোও বিপদ তৈরি করতে পারে। শেষ পর্যন্ত নিথর দেহটি হাতে পাওয়ার পর আমরাও কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। তবে দ্রুত হাসপাতালে পাঠানোর চেষ্টা করেছি। এখন সবচেয়ে বেশি ভাবছি তার বাবা-মায়ের কথা। তাদের প্রতি আমরা গভীর সমব্যথী।”

“আমরা আটটি ইউনিট কাজে লাগিয়েছি। ফায়ার ফাইটাররা অক্লান্ত পরিশ্রম করেছেন। ফলাফল কী হবে, তা আল্লাহই ভালো জানেন। তবে প্রযুক্তি ও অভিজ্ঞতার মাধ্যমে আমরা পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করেছি। জনগণকে সচেতন হতে হবে এবং বিপজ্জনক গর্তগুলো দ্রুত ভরাট করা উচিত।”



 ★বিচার চান বাবা:-

“আমি বিচার চাই… আমার একটা কলিজা হারিয়ে ফেলেছি”সাজিদের মরদেহ বাড়িতে পৌঁছানোর পর শিশুটির বাবা রাকিব উদ্দীনকে দেখলে বোঝা যায়, শোকে মানুষের চোখ শুকিয়ে যায় না-কাঁদলে চোখ ভিজে, কিন্তু বুকের ভেতর ক্ষত শুকোয় না কখনো।

ভাঙা গলায় তিনি বলেন,“আমি বিচার চাই। আমি ফুটফুটে একটা সন্তান হারিয়েছি। আমার একটা কলিজা হারিয়ে ফেলেছি। আল্লাহ যাকে দিয়েছিলেন, তাকেই নিয়ে গেছেন। কিন্তু গর্তটা বন্ধ না করাটা স্পষ্ট অবহেলা। এটা ছাড়া আর কিছু না।”

তিনি আরও বলেন,“যারা এই হাউজিংয়ের কাজ করেছে, তাদের দায়িত্ব ছিল গর্তের মুখে কোনো চিহ্ন দেওয়া বা ঢেকে রাখা। তারা কিছুই করেনি। এ ঘটনায় আমি প্রশাসনিকভাবে সঠিক বিচার চাই।”

এক বাবার ক্ষোভ আর অসহায়তার মিশ্র এই আর্তনাদ গ্রামবাসীদেরও স্তব্ধ করে দেয়। চোখ ভেজে সবার। সাজিদ ছিল পুরো পাড়ার আদরের শিশু-হাসিখুশি, চঞ্চল, সবার মন জয় করে নেওয়া ছোট্ট প্রাণ।

★গ্রামজুড়ে শোকের ছায়া:-

সাজিদের দেহ বাড়িতে আনার পর থেকেই চারপাশে শুধু কান্না আর শোকের সুর। শিশুটির ঘর, তার খেলনা, তার ছুটে বেড়ানোর উঠোন—সব কিছুই যেন হঠাৎ থমকে গেছে। শিশুটির মা নিস্তব্ধ, বাকরুদ্ধ; দাদীকে সামলাতে এগিয়ে যেতে হচ্ছে প্রতিবেশীদের।

তার নিষ্পাপ মুখটি যেন প্রশ্ন ছুঁড়ে দেয়-

এভাবে আর কত শিশু প্রাণ হারাবে? আর কত পরিবার ভেঙে চুরমার হবে?

শিশু সাজিদের নিষ্পাপ মুখটি যেন প্রশ্ন ছুঁড়ে দেয়-

এভাবে আর কত শিশু প্রাণ হারাবে? আর কত পরিবার ভেঙে চুরমার হবে?

উল্লেখ্য, বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয় শিশু সাজিদ। ফায়ার সার্ভিসের সদস্যরা ৪০ ফুট মাটি খনন করে ৩২ ঘণ্টা পর তাকে উদ্ধার করে। এরপর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশু সাজিদের নিষ্পাপ মুখটি যেন প্রশ্ন ছুঁড়ে দেয়-

এভাবে আর কত শিশু প্রাণ হারাবে? আর কত পরিবার ভেঙে চুরমার হবে?