কক্সবাজারে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত

Autorickshaw and minibus collide head-on
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৭ ডিসেম্বর ২০২৫ ১২:২৫ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার ২৭ ডিসেম্বর ২০২৫ ১২:২৫ অপরাহ্ন
কক্সবাজারে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত
কক্সবাজারে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত

কক্সবাজারে সিএনজি চালিত অটোরিকশা ও একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ সোহেল সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মোহাম্মদ শুক্কুরের ছেলে।

শুক্রবার বিকেলে কক্সবাজার সদরের খরুলিয়া এলাকার দরগাহ পাড়ার ভাঙা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতের মামাতো ভাই জানান, চকরিয়াগামী একটি মিনিবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক সোহেল গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্বজনরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদরের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য শরীফ উদ্দিন।