নিয়ামতপুরে স্কুল-মাদ্রাসার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

School-Madrasa Scholarship Examination
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ২৮ ডিসেম্বর ২০২৫ ০৫:২৮ অপরাহ্ন সারা বাংলা
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: ২৮ ডিসেম্বর ২০২৫ ০৫:২৮ অপরাহ্ন
নিয়ামতপুরে স্কুল-মাদ্রাসার বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
....সংগৃহীত ছবি

নওগাঁর নিয়ামতপুরে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে স্কুল-মাদ্রাসার অষ্টম শ্রেণির ও পঞ্চম  শ্রেণির বৃত্তি পরীক্ষা  অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৮ ডিসেম্বর) উপজেলার দুটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিনের পরীক্ষায় ৩৬জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষা শুরু হয় সকাল ১০টায়। শেষ হয় দুপুর ১টায়।

পরীক্ষা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুটি কেন্দ্রে স্কুলের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা, মাদ্রাসার অষ্টম শ্রেণির  দাখিল বৃত্তি পরীক্ষা ও পঞ্চম শ্রেণির ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জুনিয়র বৃত্তি পরীক্ষা আর 

নিয়ামতপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল বৃত্তি পরীক্ষা ও ইবতেদায়ি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

পরীক্ষার কেন্দ্র সূত্রে জানা গেছে, দুটি পরীক্ষা কেন্দ্রে সর্বমোট ৬৮৫জন পরীক্ষার্থী অংশ নেয়। অষ্টম শ্রেণিতে ছিল  ৫৮৭জন আর পঞ্চম শ্রেণিতে ছিল ৯৮জন। 

নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রেের  পরীক্ষায় ৪৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও  প্রথম দিনের বাংলা  পরীক্ষায় ৪৭৬জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। অনুপস্থিত ২২জন। 

নিয়ামতপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিলে প্রথম দিনে কোরআন মাজিদ ও তাজভিদ, আকাইদ ও ফিকহ বিষয়ের পরীক্ষায় ১১৯জন অংশগ্রহণ করার কথা থাকলেও ১১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। অনুপস্থিত আটজন। আর ইবতেদায়িতে একই বিষয়ের পরীক্ষায়  ১০৪ জনের মধ্যে ৯৮জন অংশগ্রহণ করে। অনুপস্থিত ছয়জন।