সিলেট থেকে নির্বাচনী কার্যক্রম শুরু করবেন তারেক রহমান

Tariq Rahman
অনলাইন ডেস্ক ২৯ ডিসেম্বর ২০২৫ ০১:৪৪ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক ২৯ ডিসেম্বর ২০২৫ ০১:৪৪ অপরাহ্ন
সিলেট থেকে নির্বাচনী কার্যক্রম শুরু করবেন তারেক রহমান
...সংগৃহীত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেট থেকেই আসন্ন নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন। এ উপলক্ষে আগামী বৃহস্পতিবার (১ জানুয়ারি) তার সিলেট সফরের পরিকল্পনা রয়েছে বলে বলে দলীয় সূত্রে জানা গেছে। 

দলীয় নেতারা জানান, সফরকালে তারেক রহমান সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণের (রহ.) মাজার জিয়ারত করবেন।

উল্লেখ্য, তারেক রহমানের শ্বশুরবাড়ি সিলেটে এবং বগুড়া তার নির্বাচনী এলাকা। এই প্রেক্ষাপটে তিনি তিন দিনের জন্য সিলেট ও বগুড়াসহ সংশ্লিষ্ট এলাকাগুলো সফর করতে পারেন বলে দলের একাধিক শীর্ষ নেতা নিশ্চিত করেছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে ভোটে লড়বেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।