৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের ইসলামী প্রার্থীর মনোনয়নপত্র দাখিল ড. মিজানুর রহমান

Dr. Mizanur Rahman
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ২৯ ডিসেম্বর ২০২৫ ০৫:৩২ অপরাহ্ন রাজনীতি
শাহারিয়া শাহাদাৎ, রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ ২৯ ডিসেম্বর ২০২৫ ০৫:৩২ অপরাহ্ন
৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের ইসলামী প্রার্থীর মনোনয়নপত্র দাখিল ড. মিজানুর রহমান
৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের ইসলামী প্রার্থীর মনোনয়নপত্র দাখিল ড. মিজানুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ অর্থাত নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার দুপুরে নেতা-কর্মীর সঙ্গে  তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমাদানের সময় ড. মিজানুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারি ইয়াইয়া খালেদ, জেলা কর্মপরিষদ সদস্য তোরিকুল ইসলাম বকুল, সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মারুফুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা আমির ইমামুল হুদাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিল শেষে নেতা-কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে ড. মিজানুর রহমান বক্তব্যে বলেন নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। আরও বলেন, আমরা জনগণের ভোটাধিকারে বিশ্বাস করি। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচিত হওয়া জরুরি। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।