কুরআন শিক্ষা বোর্ডের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত ও গতিশীল হবে

Quran Education Board
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৫ জানুয়ারি ২০২৬ ১২:৩২ অপরাহ্ন সারা বাংলা
আনোয়ার হাসান চৌধুরী, কক্সবাজার : ০৫ জানুয়ারি ২০২৬ ১২:৩২ অপরাহ্ন
কুরআন শিক্ষা বোর্ডের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত ও গতিশীল হবে
বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড কক্সবাজার জেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও পরিচিতি সভা বামুক জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড কক্সবাজার জেলা শাখার ২০২৫-২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও পরিচিতি সভা বামুক জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ শোয়াইব এর সভাপতিত্বে ও মাওলানা হাফেজ মুহাম্মদ রমজানুর রহমান জিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন বাংলাদেশ মুজাহিদ কমিটি কক্সবাজার জেলা ছদর, আলহাজ্ব মুহাম্মদ বদিউল আলম সওদাগর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কক্সবাজার জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা হাফেজ শামসুল হক নসীম।

প্রধান মেহমান হিসেবে বক্তব্য পেশ করেন

ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ আমীরুল ইসলাম মীর।

উপস্থিত ছিলেন বাকুশি কক্সবাজার জেলা সহ সভাপতি মাওলানা জাহেদুর রহমান, জয়েন্ট সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ ইসমাঈল জাফর, বামুক সাধারণ সম্পাদক আবদুর রহিম ও  মাওলানা আসআদ উল্লাহ রহমানী সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

পরিচিতি সভা শেষে পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ শোয়াইব।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নবগঠিত এই পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত ও গতিশীল হবে এবং সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে। ইনশাআল্লাহ।