সিরিকে চ্যাটবটে রূপান্তর করছে অ্যাপল

Apple
অনলাইন ডেস্ক ২৫ জানুয়ারি ২০২৬ ০৭:৩৪ অপরাহ্ন তথ্যপ্রযুক্তি
অনলাইন ডেস্ক ২৫ জানুয়ারি ২০২৬ ০৭:৩৪ অপরাহ্ন
সিরিকে চ্যাটবটে রূপান্তর করছে অ্যাপল
সংগৃহীত ছবি

ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট সিরিকে একটি পূর্ণাঙ্গ এআই চ্যাটবটে রূপান্তর করার পরিকল্পনা করছে অ্যাপল। অ্যাপল বিশেষজ্ঞ মার্ক গুরম্যান জানান, নতুন চ্যাটবটটি চলতি বছর শেষে আইফোন, আইপ্যাড ও ম্যাক অপারেটিং সিস্টেমের সঙ্গে যুক্ত হয়ে বর্তমান সিরি ইন্টারফেসের স্থলাভিষিক্ত হবে। 

ভয়েস ও টাইপিং উভয় মোডেই কাজ করতে সক্ষম ‘ক্যামপোস’ নামের চ্যাটবটটি ওয়েব সার্চ, কনটেন্ট তৈরি ও ফাইল বিশ্লেষণের মতো জটিল কাজ করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। 

পাশাপাশি অ্যাপল একটি এআই-চালিত পরিধানযোগ্য পিনও তৈরি করছে, যা ২০২৭ সালে বাজারে আসতে পারে।

 খবর রয়টার্স