জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভা অনুষ্ঠিত

Central meeting of the National Indigenous Peoples Council
ছোটন সরদার ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৪৭ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৪৭ অপরাহ্ন
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভা অনুষ্ঠিত

জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভা অনুষ্ঠিত হয়েছে, বুধবার সকাল ১১টায় রাজশাহী নগরীর গনকপাড়ায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি গনেশ মার্ডী। সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি রাজকুমার শাও, সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়, কোষাধ্যক্ষ সুধীর তির্কী, সহ-সাংগঠনিক সম্পাদক রুপচান লাকড়া, প্রেসিডিয়াম সদস্য খ্রিষ্টিনা বিশ্বাস ও মুকুল বিশ্বাসসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশের আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, ভূমি সুরক্ষা, শিক্ষা ও কর্মসংস্থানের ন্যায্য সুযোগ নিশ্চিত করতে সংগঠনের আন্দোলন আরও জোরদার করতে হবে। একই সঙ্গে তারা সরকারের কাছে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও বাস্তবমুখী উন্নয়ন নীতিমালা গ্রহণের আহ্বান জানান।

সভায় আগামী দিনের কর্মসূচি, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং দেশব্যাপী আন্দোলনকে শক্তিশালী করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।