তারেক রহমান

নারীদের পেছনে রেখে কোনোভাবেই দেশ এগোতে পারে না

Tariq Rahman
অনলাইন ডেস্ক ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৫৫ অপরাহ্ন শীর্ষ খবর
অনলাইন ডেস্ক ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৫৫ অপরাহ্ন
নারীদের পেছনে রেখে কোনোভাবেই দেশ এগোতে পারে না
সংগৃহীত ছবি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশে নারী-পুরুষ একসঙ্গে মাঠে কাজ করেন। কৃষকের সঙ্গে কৃষাণীরাও মাঠে কাজ করেন। শুধু মাঠেই নয়, সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিশেষ করে গার্মেন্টস খাতকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নারীরা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বরিশালের ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তারেক রহমান বলেন, যে রাজনৈতিক নেতৃত্ব দেশের মা-বোনদের সম্মান করে না, তাদের কাছ থেকে বাংলাদেশ কোনো অগ্রগতি বা মর্যাদাপূর্ণ রাজনীতি আশা করতে পারে না।

ইসলামের ইতিহাসে নারীদের সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, নারীদের পেছনে রেখে কোনোভাবেই দেশ এগোতে পারে না।

তিনি অভিযোগ করেন, বাংলাদেশে নতুন এক ধরনের জালিমের আবির্ভাব হয়েছে, যারা গুপ্ত সংগঠনের মাধ্যমে জনগণের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করছে।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৫–১৬ বছর ধরে দেশের মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। নিশিরাতের ভোট ও ডামি নির্বাচনের মাধ্যমে জনগণের রায়কে অবমূল্যায়ন করা হয়। তবে ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের মুখে সেই ব্যবস্থার পতন ঘটে এবং বাংলাদেশ আবার জনগণের হাতে ফিরে আসে।