দুর্গাপুর-পুঠিয়া বিএনপি প্রার্থী অধ্যাপক নজরুল ইসলামের সাথে বাপা জেলা ও উপজেলা নের্তৃবৃন্দের মতবিনিময়
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষা সংক্রান্ত বিষয়সমূহ দলের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্তিকরণ করতে রাজশাহী-৫ দুর্গাপুর-পুঠিয়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল এর সাথে মতবিনিময় শেষে স্মারকলিপি তুলে দেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলা ও দুর্গাপুর-পুঠিয়া উপজেলা কমিটির নেতৃবৃন্দ।
উল্লেখ্য বাংলাদেশের প্রাণ-প্রকৃতি ও পরিবেশে বায়ু দূষণ, কঠিন বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা ও নিষ্কাশন, জলাশয় ধ্বংসকারী ভরল বর্জ্যের নিষ্কাশন, নদনদীর অবক্ষয় ও দখল, জলাবদ্ধতার নিরসন, উপকূল রক্ষা, ভারতের কাছ থেকে নদনদীর ন্যায্য হিস্যা আদায়, তিস্তা রক্ষায় দেশীয় পরিকল্পনা গ্রহণ, নবায়নযোগ্য জ্বালানী, বনাঞ্চল রক্ষা, পরিকল্পিত নগরায়ন ও যানজটসহ বিভিন্ন সমস্যা ক্রমেই বাড়ছে। পরিবেশ সুরক্ষা ও জলবায়ুঝুঁকি কমাতে না পারলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রযাত্রা চরমভাবে বাধাগ্রস্ত হবে। তৃনমূলের প্রস্তাবনা ও সুপারিশ সম্মেলনের মাধ্যমে যৌথভাবে এসব তথ্য সংগ্রহ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)। আর এসব সমস্যা সমাধানে সারাদেশে রাজনৈতিক দলের দলীয় নির্বাচনী ইশতেহারে এবং প্রার্থীদের এলাকার জলবায়ু ও পরিবেশ সংক্রান্ত বিষয়সমূহ নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্তিকরণের আহ্বান জানানো হয়েছে।
এসময় দুর্গাপুর-পুঠিয়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল জানান, নির্বাচিত হলে এ অঞ্চলের পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহনসহ অবৈধ দখল হওয়া নদী ও খাল উদ্ধার করা, ভূ-উপরিস্থ পানি ব্যবহার ও জলাশয়ে পানির ধারণক্ষমতা বৃদ্ধিতে মূসাখান নদ ও হোজা নদীসহ নালা-খাল খননের মাধ্যমে পানি প্রবাহ সচল করা এবং পবিবেশ সুরক্ষায় গাছ লাগানোসহ বিভিন্ন কর্মসুচি গ্রহনের করবেন। সেজন্য আপনাদের সার্বিক সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কেন্দ্রীয় কমিটির সদস্য জামাত খান, রাজশাহী জেলা শাখা সভাপতি মাহমুদ হোসেন, সম্পাদক মোসা. সেলিনা বেগম, কোষাধ্যক্ষ জাহিদ হাসান, সদস্য শাহনাজ পারভীন, রাসেদা পারভীন, পবা উপজেলা শাখা সভাপতি রহিমা বেগম, সম্পাদক ইউসুফ আলী চৌধুরী, দূর্গাপুর উপজেলা শাখা সভাপতি একেএম মোহাইমিনুল হক পিন্টু, যুগ্ম সম্পাদক আব্দুল মালেক, পুঠিয়া উপজেলা শাখার সভাপতি এনামুল হক, সম্পাদক রিপন রেজা, পরিবেশকর্মী স¤্রাট রায়হান, রায়হান আলী জুয়েল, সানোয়ার হোসেন সুইট, আবুল বাশার, আব্দুল খালেক, মহির উদ্দিন, হাফিজুর রহমান, মিলন কুমার, রোজুফা বেগম, ফজিলা খাতুন শিউলি, সাকিলা বেগমসহ জেলা ও উপজেলা কমিটির পরিবেশকর্মীবৃন্দ।