তিতাস গ্যাস

দুইদিন নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জে গ্যাসের স্বল্প চাপ থাকবে

অনলাইন ডেস্ক ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৭ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৪৭ অপরাহ্ন
দুইদিন নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জে গ্যাসের স্বল্প চাপ থাকবে
সংগৃহীত ছবি

ক্ষতিগ্রস্ত সঞ্চালন গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য দুইদিন নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জে গ্যাসের স্বল্প চাপ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বুধবার (৪ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শীতলক্ষ্যা নদী অতিক্রমণসহ আদমজী ইপিজেডের অভ্যন্তরে ক্ষতিগ্রস্ত ২০ ইঞ্চি ব্যাসের সঞ্চালন গ্যাস পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১০টা থকে ৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ২১ ঘণ্টা শীতলক্ষ্যা নদীর পশ্চিম দিকের সমগ্র নারায়ণগঞ্জ, পঞ্চবটি, মুক্তারপুর, মুন্সিগঞ্জ, জিনজিরা, শ্যামপুর (বিসিক) এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে। এছাড়া এর আশপাশের কোনো কোনো এলাকায় গ্যাসের সরবরাহ বিঘ্ন ঘটতে পারে।

সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।