পাকিস্তান নির্বাচন

ইমরানের পিটিআই সমর্থিতরা ১২৫ আসনে এগিয়ে

Pakistan election
অনলাইন ডেস্ক ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ০২:০৬ পূর্বাহ্ন বিশ্ব/আন্তর্জাতিক
অনলাইন ডেস্ক ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ০২:০৬ পূর্বাহ্ন
ইমরানের পিটিআই সমর্থিতরা ১২৫ আসনে এগিয়ে
১২৫ আসনে এগিয়ে ইমরানের পিটিআই সমর্থিতরা

পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন শেষ হয়েছে। এখন ভোট গণনা চলছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সারা দেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষ হওয়ার ১২ ঘণ্টা পর শুক্রবার (৯ ফেব্রুয়ারি) পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা শুরু হয়েছে। এ পর্যন্ত ১২টি আসনের ফল ঘোষণা করা হয়েছে, যার মধ্যে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্ররা পাঁচটি, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) তিনটি ও নওয়াজ শরীফের মুসলিম লিগ (পিএমএল-এন) চারটিতে জয় পেয়েছে।

তবে স্থানীয় গণমাধ্যমের সূত্র দিয়ে ইন্ডিয়া টিভি বলছে, জাতীয় নির্বাচনের প্রাথমিক ফল ঘোষণায় বড় চমক দেখাচ্ছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ। এখন পর্যন্ত পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা প্রাথমিক গণনায় ১২৫ আসনে এগিয়ে রয়েছে পিটিআই সমর্থিতরা। অন্যদিকে ৪৪ আসনে এগিয়ে রয়েছেন নওয়াজের শরিফের দলের প্রার্থীরা। 

পাকিস্তানে জাতীয় পরিষদের ২৬৬ আসনে সরাসরি ভোট হয়েছে। নির্বাচনের আগে দুর্বৃত্তের গুলিতে এক প্রার্থী নিহত হওয়ায় একটি আসনে ভোট স্থগিত করা হয়েছিল আগেই। তাই ভোট হয়েছে ২৬৫ আসনে।